ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পীরেরচর বাজারে মৃত তৈয়ব শেখের স'মিলটি রাতের আঁধারে আগুনে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত পরিবার।
রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ তাঁর সংসদীয় এলাকার পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার মাদরাসা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
রাজবাড়ীতে পাওনা টাকার জেরে স্যানিটারি ব্যবসায়ী জাহিদ ফকির (২৭) হত্যা মামলার প্রধান আসামি রাতুল (২৮) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব
ফরিদপুর ডিবেট ফোরাম (এফডিএফ) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে আজ ২১শে ফেব্রুয়ারি বারোয়ারী বিতর্ক এবং আলোচনা সভার আয়োজন করে। সকালভোর শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দিনটির সূচনা করা হয়।
গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলায় ২৫০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
রাত ১২ টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করার মধ্যে দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় যথাযথ মর্যাদায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। অমর একুশের দীপ্তময় সূরের মাধ্যমে একুশের প্রভাত ফেরি।
ফরিদপুরে মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাঁড়াশি অভিযানে ১০ হাজার ১০০ পিস ইয়াবাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ) রাত ১২টা ১ মিনিটে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের স্মরণে মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে।
ফরিদপুর শহরের থানা মোড় এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) কার্যালয়ে জাতীয় পতাকা ও যুবলীগের দলীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে নতুন করে আলোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
ফরিদপুরের সালথায় গরু চুরির চেষ্টা করে স্থানীয়দের ধাওয়া খেয়ে ট্রাক ফেলে পালিয়েছে চোরের দল। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ফেলে যাওয়া ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতের দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে সাড়ুকদিয়া গ্রামের বাসিন্দা রণ গোপালের (৫৫) গোয়ালঘরে
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল মাহে রমজানের প্রথম রোজায় এতিমদের সাথে ইফতার করেছেন।
গণতন্ত্রের মানস কন্যা বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কর্ণধার জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।