নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, সবার সঙ্গে বসে কাজ করতে চাই। ব্যর্থ হলে এটি দলের এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যর্থতা হবে।
দেশের সর্ববৃহৎ গাজীপুর সিটি করপোরেশনে নবনিযুক্ত প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গাজীপুর মহানগরের সভাপতি শওকত হোসেন সরকার দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসেই উন্নয়ন ও নাগরিক সেবায় ব্যাপক প্রতিশ্রুতি দিয়েছেন।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র কালিহাতী বাসস্ট্যান্ডে চাঁদাবাজি ও অবৈধ দখল প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তার সরাসরি তদারকিতে বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত করার সময় চারজনকে স্থানীয়রা হাতেনাতে আটক করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা থেকে ৩টার মধ্যে ধোপাকান্দি ইউনিয়নের মো. হাফিজুর রহমানের বসতবাড়িতে ১২টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে একত্র করা হয়। এর মধ্যে ৮টি ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত করা হচ্ছিল।
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা ও পৌর এলাকার চাঞ্চল্যকর তিনটি মামলার তদন্তের অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি সরেজমিনে তিনটি মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন।
মাদারীপুরে স্থানীয় সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর। মঙ্গলবার সকালে শহরের ইটেরপুল বাজারে এই অভিযান চালানো হয়।
রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত এবং নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন আতর শেখ (৫৫)। তিনি সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামের মৃত আইনুদ্দিন শেখের ছেলে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে বের হওয়ার দেড় ঘন্টার মধ্যে প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন ৩৯ বছর বয়সী মো. ইমন। ঘটনা সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মাসদাইর গুদারাঘাট এলাকায় ঘটে।
ভাঙ্গা উপজেলায় অবৈধভাবে কৃষি ফসলি জমির মাটি কাটার অভিযোগে পৃথক দুই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত দুইজনকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মানিকদহ ইউনিয়নের জাহানপুর এলাকা ও কাউলিবেড়া ইউনিয়নের পড়ারন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সদরুল আলম সিয়াম।
ছাগল হারানোকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করেছেন পরেশ বর্মন (৪৫) নামে এক ব্যক্তি। রোববার(২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সন্তের আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে টাঙ্গাইলের কালিহাতীতে। উপজেলার গ্রামগঞ্জের আমবাগানগুলোতে ফুটতে শুরু করেছে আম্র মুকুল। সেই মুকুলের মিষ্টি ঘ্রাণে সুবাসিত হয়ে উঠেছে চারদিক। সকাল-বিকেল হালকা বাতাসে ভেসে আসা মুকুলের সৌরভ পথচারী থেকে শুরু করে সবার মন ছুঁয়ে যাচ্ছে।
দেশের সর্ববৃহৎ গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো: শওকত হোসেন সরকার।
গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, ‘ফুল পচে যায়। গাছের চারা দিলে পরিবেশ রক্ষা হয়। আমাদের সারা দেশে ২৫ কোটি গাছ লাগাতে হবে। তাই শুভেচ্ছা হিসেবে ফুল না দিয়ে দিতে চাইলে গাছের চারা দিয়েন।
নারায়ণগঞ্জ-এর বন্দর উপজেলা-এ বিকাশের এক এজেন্ট কর্মীকে পিস্তল ঠেকিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর উপজেলার মদনপুর–মদনগঞ্জ মহাসড়কের লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
মানিকগঞ্জে পঁচা ফল বিক্রি এবং খেজুরে তেল মাখিয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর মানিকগঞ্জ জেলা কার্যালয়।