| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাজবাড়ীর কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে কাটলো চিকিৎসক সংকট

৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) থেকে সুপারিশপ্রাপ্ত ৮ জন চিকিৎসক কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাঁরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিস্তারিত...

নাটোরে বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নাটোরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার শহরের মাদ্রাসা মোড় বাজার, নিচাবাজারসহ বিভিন্ন বাজার ও দোকানে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান।

বিস্তারিত...

রাবি নরসিংদী জেলা সমিতির নেতৃত্বে আশিক ও সৌরভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নরসিংদী জেলা সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২১-২২ সেশনের আশিক রহমানকে সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের রিফাতুজ্জান সৌরভকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বিস্তারিত...

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালেন পুলিশ সদস্য

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনার শিকার হন তিনি।

বিস্তারিত...

মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

মাদারীপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ডাসার উপজেলার ম্যালকাই এলাকায়। হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

বিস্তারিত...

ভাঙ্গায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি

ভাষা শহীদের যথাযথ মর্যাদায় শ্রদ্ধা নিবেদন ও স্মরণ করার লক্ষে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

আওয়ামী লীগের পোড়ানো কার্যালয়ের সামনে কর্মীদের ‘জয় বাংলা’ স্লোগান

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের পোড়ানো কার্যালয়ের মূল ফটকে ব্যানার সাঁটিয়ে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিয়েছেন নাসিকের ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী সাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সায়মন মির্জাসহ যুবলীগের কর্মীরা।

বিস্তারিত...

মাদারীপুরে নার্সিং ইনস্টিটিউটে চাকুরী মেলা অনুষ্ঠিত

মাদারীপুরে নার্সিং ও মিডওয়াইফারি পেশায় কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাদারীপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজ প্রাঙ্গণে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়। জব ফেয়ারে মাদারীপুর এবং শরিয়তপুর জেলার ১১টি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে

বিস্তারিত...

ভাঙ্গায় অজ্ঞাতনামা নারীর মৃতদেহ উদ্ধার

ফরিদপুর জেলার ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ৫৪ বছর বয়সী এক নারীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে নির্বাচন নিয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে অঞ্জন দাসের মতবিনিময়

সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, ভোটগ্রহণ প্রক্রিয়ার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক চ্যালেঞ্জ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের 'মাথাল' মার্কার সাবেক সংসদ সদস্য প্রার্থী অঞ্জন দাস।

বিস্তারিত...

রাজবাড়ীতে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

রাজবাড়ীতে পূর্বশত্রুতার জেরে জাহিদ ফকির নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি বিনোদপুর এলাকার মাহাতাব ফকিরের ছেলে।

বিস্তারিত...

পাংশায় ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষ

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার মৈশালা এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিস্তারিত...

রাজবাড়ীতে ১৮ মাস পর আ.লীগ কার্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

দীর্ঘ ১৮ মাস পর বাংলাদেশ আওয়ামী লীগ-এর রাজবাড়ী জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনের ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গণপিটুনির পর পুলিশের হাতে

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক স্কুল শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম লিটন সরকার। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় প্রলোভন ও চাপ প্রয়োগ করে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪