| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী, গুলিতে নিহত

৮ এপ্রিল রাত ৯টায় ঢাকায়, গুলিতে নিহত রাজধানীর শীর্ষ সন্ত্রাসী নাইম আহমেদ টিটনকে নিয়ে যশোরেও ব্যাপক আলোচনা চলছে। যশোর শহরের কারবালার বাসিন্দা কে এম ফকরউদ্দিনের ছেলে টিটন কয়েকটি হত্যাকাণ্ডের পর যশোর ছেড়ে ঢাকায় চলে যায়।

বিস্তারিত...

দেবীগঞ্জে স্কুলে গিয়ে ছাত্রীর আকস্মিক মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্কুলে পৌঁছানোর পরপরই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে অনুপমা রায় (১৩) নামে এক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে দেবীগঞ্জ পৌর এলাকার করতোয়া সেতুর টোলপাড় সংলগ্ন রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।

বিস্তারিত...

বজ্রপাতে প্রাণ গেল বাবার, প্রাণে বাঁচল মেয়ে

রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মজ্জৎকোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সুমন ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে।

বিস্তারিত...

সিদ্ধিরগঞ্জে পুলিশের লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১। বুধবার (২৯ এপ্রিল) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন আরপিও অবদা কলোনি এলাকার মনোয়ারা জুট মিলের প্রবেশপথসংলগ্ন ঝোপঝাড় থেকে এসব উদ্ধার করা হয়।

বিস্তারিত...

রাস্তায় পাওয়া গেল এসএসসি পরীক্ষার তিন প্যাকেট খাতা

নরসিংদীর শিবপুর উপজেলায় রাস্তায় কুড়িয়ে পাওয়া গেছে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তিন প্যাকেট খাতা। রোববার (২৬ এপ্রিল) রাস্তার পাশ থেকে পাওয়া খাতা মঙ্গলবার (২৮ এপ্রিল) শিবপুর থানায় জমা দেওয়া হয়। শিবপুর মডেল থানার এসআই মাসুদুর রহমান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

ইসলামপুরে এক সপ্তাহ ধরে নেই জ্বালানি তেল

জামালপুরের ইসলামপুরে একমাত্র ফিলিং স্টেশনে গত এক সপ্তাহ ধরে নেই কোনো জ্বালানি সরবরাহ। উপজেলার একমাত্র ঝর্ণা ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ না থাকায় বেশ ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে উৎপাদন ও কৃষিখাতে।

বিস্তারিত...

বিয়ে করতে গিয়ে কারাগারে যুবক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে বিয়ে করতে গিয়ে জয় চৌধুরী (২৩) নামে এক যুবক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। একই সঙ্গে তাকে ৩ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

বিস্তারিত...

রাজধানীতে শিশুকে শ্বাসরোধে হত্যা, বাবা আটক

রাজধানীর বাড্ডায় তিন বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার বাবাকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বাড্ডার বড় বেরাইদ পশ্চিম ঋষিপাড়া জুলহাস মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (২৮এপ্রিল) শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

বিস্তারিত...

ফরিদপুরে তিন হত্যাকাণ্ড : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে সংঘটিত চাঞ্চল্যকর তিন হত্যাকাণ্ডে অভিযুক্ত আকাশ মোল্লাকে (২৮) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী

বিস্তারিত...

নরসিংদীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে আফিয়া আক্তার (৪৫) নামে পাঁচ সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ সুজনের বিরুদ্ধে।

বিস্তারিত...

ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা

ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নে কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যা করেছে এক যুবক বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের গদাধরডাঙ্গী গ্রামের আজগর মোল্লার বাড়ির উঠানে

বিস্তারিত...

নারায়ণগঞ্জ সদরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ‘শিখা’

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বাড়াতে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭এপ্রিল) সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

বিস্তারিত...

সাতখুনের রায় দ্রুত কার্যকর চাইলেন এমপি-প্রশাসক-আইনজীবীরা

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যরা। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।

বিস্তারিত...

প্রেমিকাদের থেকে ছবি-ভিডিও নিয়ে টেলিগ্রামে বিক্রি, গ্রেপ্তার ৬

টেলিগ্রাম গ্রুপে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীদের টার্গেট করে ব্যক্তিগত ছবি-ভিডিও সংগ্রহ, ব্ল্যাকমেল ও বিক্রির অভিযোগে একটি চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (২৭এপ্রিল) কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এ তথ্য জানান সংস্থাটির মুখপাত্র ইন্তেখাব চৌধুরী।

বিস্তারিত...

কাপাসিয়ায় পুকুরে ডুবে এক ছাত্রের মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় 'জামিয়া রশীদিয়া আশরাফিয়া খিরাটি' মাদ্রাসার পুকুরে ডুবে মো: আব্দুল্লাহ্ আল সাজীম (১৪) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোরে মাদ্রাসার অভ্যন্তরে অবস্থিত মসজিদে ফজরের নামাজ আদায় শেষে আম কুড়াতে গিয়ে পা পিছলে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪