পহেলা বৈশাখের আনন্দের সঙ্গে এবার নতুন মাত্রা যোগ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের টাঙ্গাইল সফরের খবর। ফলে পুরো জেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ, যেন দ্বিগুণ আনন্দে ভাসছে টাঙ্গাইলবাসী।
সারাদেশের মতো রাজবাড়ীতেও বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য রাজবাড়ী থেকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৮ জন নারী প্রার্থী। এ নিয়ে জেলা রাজনীতিতে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৩৫ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পেপুলবাড়িয়া মাঠে শতবর্ষের ঐতিহ্যকে ধারণ করে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা এই প্রাচীন ক্রীড়াকে টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মের কাছে এর পরিচয় তুলে ধরতেই পেপুলবাড়িয়া যুব সমাজ আয়োজন করে এই প্রতিযোগিতার।
মাদারীপুরের ডাসায় ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যাত্রী মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
গাজীপুরের শ্রীপুরে ঝর্ণা নামের এক গৃহবধূকে হত্যার পর ঘরে লাশ রেখে সরে গিয়ে প্রতিবেশী এক নারীকে ফোন করে স্বামী জানায়, ‘স্ত্রী ঝর্ণাকে মেরে ফেলেছি, তার বাবাকে একটু খবর দেও লাশ উদ্ধার করতে।
রাজবাড়ীর পদ্মা নদী থেকে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় মো. আশরাফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
লেবাননের বৈরুতে ইসরাইলি বিমান হামলায় নিহত দিপালীর বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ। শনিবার (১১ এপ্রিল) সকালে তার পরিবারকে সমবেদনা জানান তিনি। এসময় নগদ অর্থ ও শুকনো খাবার দেন। পরবর্তীতে পরিবারের জন্য প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন চর হরিরামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন,আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ফরিদপুর জেলা শাখার সরকারি পরিচালক মোঃ আশিক সিদ্দিকী।তিনি বলেন আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে তথ্য পেয়েছি মৃত দেহটি বর্তমানে মর্গে আছে।
রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এর এক শিক্ষকের বিরুদ্ধে পিএইচডি স্কলারশিপ সংক্রান্ত অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যবিশিষ্ট একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করেছে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের দিগাবো গ্রামের এক গৃহবধূ একসঙ্গে পাঁচটি সন্তান জন্ম দিয়েছেন। এ ঘটনাকে স্থানীয়ভাবে বিরল ও আনন্দের বলে মনে করছেন সবাই।