জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর এলাকায় জরুরি ভিত্তিতে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পিত রোড ডিভাইডার স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় শিক্ষার্থীরা।
যশোরের ঝিকরগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজার রেলক্রসিং ও কুন্দিপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কৃষকের ছদ্মবেশ ধারণ করে পৃথক দুটি মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জনব্যস্ত বোয়ালমারী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাথ দখলমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ফুটপাথ দখল করে ব্যবসা করায় ৮টি দোকানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি এলাকায় অবস্থিত এনায়েতনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। বাইরে থেকে দেখে কেন্দ্রটি দীর্ঘদিন পরিত্যক্ত বলে মনে হলেও সংশ্লিষ্টদের দাবি, নিয়মিত সেবা কার্যক্রম চালু রয়েছে।
রাজবাড়ীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী “গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার টেপড়া চেয়ারম্যান বাড়ি এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া (২২) শিবালয় উপজেলার ফলসাটিয়া গ্রামের রাহাত আলীর ছেলে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাদারীপুর সদরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ খাবার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৯এপ্রিল) মাদারীপুর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবার রিপন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৯৭৮ সালে ব্যবসায়িক ও ব্যক্তিগত কাজে প্রায়ই ট্রেনে ভ্রমণ করতেন মো. মফিজুল ইসলাম (৬০) নামে এক যুবক। আসা যাওয়া পুরোটাই বিনা টিকিটে। হঠাৎ অর্ধশতাব্দী পর তার অনুশোচনা শুরু হয় বিনা টিকিটে ভ্রমণ নিয়ে। তিনি টাকা পরিশোধ করতে চান। দীর্ঘদিন ধরে উপায় খুঁজছিলেন। অবশেষে গতকাল বুধবার (৮ এপ্রিল) গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টারের কাছে সেই রেল ভ্রমণের ২০ হাজার টাকা পরিশোধ করে দীর্ঘ দিনের অনুশোচনা দূর করলেন মফিজুল।
রাজধানীর পল্টনে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামী জুবায়ের আহামেদ (২২) গলার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
: রাজবাড়ীতে মাদক মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শাওন মৃধা (৩৬)-কে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। শাওন মৃধা রাজবাড়ী জেলার সদর থানার ভবানীপুর এলাকার মো. হান্নান মৃধার ছেলে।
নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগরে ঝুট (ওয়েস্টেজ) ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছেন।
গাজীপুরের শ্রীপুরে ইন্দোনেশিয়ান জাতের ‘চাপাই-কোপাই’ মরিচ চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন এক চীনা নাগরিক। উচ্চ ফলন ও লাভজনক হওয়ায় এ মরিচকে দেশে সম্ভাবনাময় ফসল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।