অবশেষে বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালু হচ্ছে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত হওয়া অবৈধ বা অনুমোদিত নয় এমন হ্যান্ডসেটগুলোকে সনাক্ত করে বন্ধ করা হবে।
সংকটে পড়া পাঁচটি ইসলামী ব্যাংকের গ্রাহকরা বৃহস্পতিবার (০১ জানুয়ারি) থেকে তাদের আমানত ফেরত পেতে শুরু করছেন। তবে প্রথম পর্যায়ে মুনাফাসহ সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত টাকা ফেরত দেওয়া হবে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক একীভূত হয়ে গঠিত নতুন প্রতিষ্ঠানটি ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে পরিচিত। বাংলাদেশ ব্যাংক তাদের জন্য ‘ব্যাংক রেজল্যুশন স্কিম ২০২৫’ চূড়ান্ত করেছে। স্কিম অনুযায়ী, আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য ধাপ ও সময়সীমা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।
নতুন বছরের শুরুতেই ভোক্তাদের জন্য স্বস্তির খবর দিয়েছে সরকার। ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন—এই চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা করে কমানো হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনশেষে ৩৩.১৯ বিলিয়ন ডলার ছাড়িয়ে এসেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত ছুটির অংশ হিসাবে বুধবার ( ৩১ ডিসেম্বর) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণাল
আগামী বৃহস্পতিবার (১ জানুয়ারি) শুরু হওয়ার কথা থাকা ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আনুষ্ঠানিক উদ্বোধন স্থগিত করা হয়েছে। পূর্বাচলের বাংলাদেশ
রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে ভারত থেকে আরও ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি চালের দাম ধরা হয়েছে ৪৪ টাকা ১ পয়সা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে ভার্চু্যয়া
টানা ৮ দফা বৃদ্ধির পর দেশের বাজারে অবশেষে স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২৯ ডিসেম্বর) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২
দেশীয় পণ্যের প্রচার, রপ্তানি সক্ষমতা তুলে ধরাসহ উদ্যোক্তাদের নতুন বাজারের সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়ে আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ-২০২৬)। পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ ডিসেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬১ পয়েন্টে
দেশের বাজারে টানা অষ্টমবারের মতো সোনার দাম বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫৭৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে দাম।
দ্বিতীয় দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় একমাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়েছে।
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বাজু
দেশের আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ারের পর্দা নামছে আজ শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টায়। শেষ দিন হওয়ায় আগের দিনের মতোই বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গণে বাড়তে থাকে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়। চাকরিজীবী, পরিবারসহ আগ্রহী ক্রেতাদের পদচারণে মুখর ছিল আগারগাঁওয়ের চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্র।
রাজধানীর কাঁচাবাজারগুলোতে শীতের সবজির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দামও কমেছে। এতে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। নতুন মুড়িকাটা পেঁয়াজ এখন ৬০–৭০ টাকায় বিক্রি হচ্ছে, আমদানি করা পেঁয়াজের কেজি ৭০–৭৫ টাকার মধ্যে। অর্থাৎ, গত কয়েক সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম প্রায় অর্ধেক কমেছে। বাজারে মুরগি, ডিম, মাছ এবং অন্যান্য মুদিপণ্য আগের মতোই স্থিতিশীল। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। শীতের কারণে ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম হলেও বিক্রেতারা বলছেন, দিনের বেলায় ক্রেতা সমাগম বাড়বে।