| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি ৩০০ টাকার বেশি নেওয়া যাবে না

বিদেশগামী যাত্রীদের পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট করতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের সর্বোচ্চ ফি ৩০০ টাকা বেধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে যে বৈদেশিক মুদ্রায় হোক ৩০০ টাকার বেশি নেওয়া যাবে না। বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।

বিস্তারিত...

বিশ্বব্যাংকের নামে ভুয়া ফেসবুক আইডি দিয়ে প্রতারণা

বিশ্বব্যাংক জানিয়েছে, তাদের নাম ও লোগো ব্যবহার করে বাংলাদেশে ফেসবুকে ভুয়া পেজ এবং আইডি খুলে অর্থ আদায়ের চেষ্টা হচ্ছে। সংস্থাটি স্পষ্টভাবে সতর্ক করেছে, তারা সরাসরি কোনো ব্যক্তিকে ঋণ দেয় না এবং ব্যক্তিগত আর্থিক তথ্যও সংগ্রহ করে না।

বিস্তারিত...

২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধেও অপরিবর্তিত থাকছে রফতানি প্রণোদনার হার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধে (১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৬) সব খাতে বিদ্যমান রফতানি প্রণোদনা ও নগদ সহায়তার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যে হারে প্রণোদনা দেওয়া হয়েছে, একই হার আগামী ছয় মাসও বহাল থাকবে।

বিস্তারিত...

আধুনিকতার ভিড়েও বাণিজ্যমেলায় টানছে গ্রামবাংলার মাটির শিল্প

পূর্বাচলের বাংলাদেশ–চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে চলমান আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আধুনিক ও বিদেশি পণ্যের ভিড়ের মধ্যেও আলাদা করে নজর কাড়ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মাটির তৈরি গৃহস্থালি ও শৌখিন সামগ্রী। ক্রেতাদের আগ্রহ প্রমাণ করছে—মৃৎশিল্পের আবেদন এখনও অটুট।

বিস্তারিত...

ভারত থেকে ১ হাজার ৪৬২ কোটি টাকার ডিজেল কিনবে বাংলাদেশ

বাংলাদেশ সরকার ভারতীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এই আমদানি ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৬২ কোটি টাকা, যার একটি অংশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বহন করবে, বাকি অর্থ আসবে ব্যাংক ঋণের মাধ্যমে।

বিস্তারিত...

সব ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম বাধ্যতামূলক

কর্মক্ষেত্রে নারী কর্মকর্তা-কর্মচারী ও ব্যাংকিং সেবা নিতে আসা নারী গ্রাহকদের ভোগান্তি কমাতে দেশের সব তফসিলি ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম নির্মাণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিস্তারিত...

থাইল্যান্ড থেকে ১৭৮ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার

অভ্যন্তরীণ বাজারে ভোজ্যতেলের ঘাটতি প্রতিরোধে থাইল্যান্ড থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই ক্রয়ের ব্যয় ধরা হয়েছে ১৭৮ কোটি ৪৭ লাখ টাকা, যেখানে প্রতি লিটার সয়াবিন তেলের দাম দাঁড়াবে ১৩১ টাকা ৪৭ পয়সা।

বিস্তারিত...

কারসাজি করে এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, কিছু খুচরা ও পাইকারি ব্যবসায়ী কারসাজি করে এলপি গ্যাসের দাম বাড়িয়েছে।

বিস্তারিত...

ভারত-বাংলাদেশ রাজনৈতিক উত্তেজনা বাণিজ্যকে প্রভাবিত করবে না: অর্থ উপদেষ্টা

ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েন দেশের অর্থনীতি বা বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বিস্তারিত...

স্বাস্থ্য, শিক্ষা, ধর্ম ও কৃষিতে ৭৪ শতাংশ বরাদ্দ কমিয়ে (এডিপি) চূড়ান্ত

পরিকল্পনা কমিশন ৩০ হাজার কোটি টাকা কমিয়ে দুই লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত করেছে। এবার স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে সর্বোচ্চ ৭৪ শতাংশ কাটছাঁট করা হয়েছে। এ ছাড়া শিক্ষা, পরিবহন, ধর্ম ও কৃষিতেও বড় কাটছাঁট করা হয়েছে। তবে বরাদ্দ বাড়ানো হয়েছে পরিবেশ, স্থানীয় সরকার ও বিজ্ঞান প্রযুক্তিতে।

বিস্তারিত...

গ্যাসের নতুন দাম খুচরা পর্যায়ে মানা হবে—সে নিশ্চয়তা দিতে পারব না: বিইআরসি চেয়ারম্যান

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন নির্ধারিত দাম খুচরা পর্যায়ে মানা হবে—এ বিষয়ে নিশ্চয়তা দিতে পারবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। রবিবার (৪ জানুয়ারি) বিকেলে বিইআরসি কার্যালয়ে এলপিজির নতুন দাম ঘোষণাকে কেন্দ্র করে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

আগামীকাল ঘোষণা হবে এলপি গ্যাসের নতুন দাম

চলতি মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন মূল্য আগামীকাল রোববার (৪ জানুয়ারি) প্রকাশ করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

১৯০০ টাকায়ও মিলছে না ১২ কেজির এলপি গ্যাস

দেশে এলপিজির তীব্র সংকট দেখা দেওয়ায় ১২ কেজির সিলিন্ডার সরকার নির্ধারিত দামের চেয়ে কয়েকশ টাকা বেশি দিয়েও মিলছে না। সরবরাহ কমে যাওয়ায় ও বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকেরা। গৃহস্থালিতে রান্নায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডার।

বিস্তারিত...

সবজি-মাছ-মাংসের দাম স্থিতিশীল, চিনির দাম বাড়ছে

পবিত্র রমজান মাসের আগেই বাজারে ক্রেতাদের জন্য মিশ্র ছবি দেখা যাচ্ছে। যদিও মাছ, মাংস ও বেশিরভাগ সবজির দাম স্থিতিশীল রয়েছে, তবে চিনির দাম দ্রুত বৃদ্ধি পেয়েছে। রাজধানীর কাঁচাবাজারে শুক্রবার (২ জানুয়ারি) দেখা যায়, প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১০৫-১১০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৯৫-১০০ টাকা। ২০২৫ সালের ডিসেম্বরে চিনি ছিল ৯০ টাকায়। টিসিবি জানিয়েছে, গত এক মাসে চিনি ৫ শতাংশ বেড়েছে।

বিস্তারিত...

সঞ্চয়পত্রের মুনাফার হার আবার কমল

ছয় মাসের ব্যবধানে সঞ্চয়পত্রের মুনাফার হার আবারও কমানো হলো। আগামী ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের নতুন মুনাফার হার ঘোষণা করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (ইআরডি)। আজ ১ জানুয়ারি থেকে নতুন মুনাফার সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪