নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা ও ক্ষোভের মধ্যে আবারও আন্দোলনের পথে যাচ্ছে সরকারি কর্মচারীরা।
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে খেজুরের বাজার স্বস্তিদায়ক রাখতে আমদানিতে উল্লেখযোগ্য হারে শুল্ক কমিয়েছে সরকার। খেজুর আমদানির ওপর বিদ্যমান আমদানি শুল্ক ৪০ শতাংশ হ্রাস করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা। এতে এক ভরি সোনার দাম ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা হয়েছে। দেশের বাজারে সোনার এত দাম আগে কখনো হয়নি।
বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি আতপ চালের চাহিদা বাড়ায় আরও চাল আমদানি করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার ২২টি প্রকল্প অনুমোদন করেছে, যার মোট বাজেট ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা। অনুমোদিত প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ১৪টি, সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প ৩টি। প্রকল্প বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ৩০ হাজার ৪৮২ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে ১,৬৮৯ কোটি টাকা, এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪ হাজার ২৪৭ কোটি টাকা খরচ হবে।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর প্রস্তাব রয়েছে। গড়ে প্রায় ০.৫ শতাংশ কমানো হতে পারে। বড় বিনিয়োগে কম, ছোট বিনিয়োগে বেশি হার রাখার নীতি বজায় থাকবে।
বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) নিয়ে দীর্ঘ আলোচনার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ জাপানের বাজারে হাজারো পণ্যে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।
দেশের বাজারে স্বর্ণের দাম টানা তৃতীয়বার বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা
ডিসেম্বর মাসের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ২১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার ৫০০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।
ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে ২০ কোটি টাকার বেশি অঙ্কের সব ঋণ নতুন করে যাচাই করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বাধীনতার প্রয়োজনে জনগণ ও সংশ্লিষ্ট পক্ষকে আন্দোলনেও যেতে হতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
দীর্ঘ তিন মাসের স্থবিরতা কাটিয়ে আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে তিনটি ট্রাকে
ফের বেড়েছে সোনার দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের সোনার ভরি ছাড়িয়েছে দুই লাখ ১৭ হাজার টাকা। দেশের বাজারে সোনার দাম বাড়ানোর এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার (১৫ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম মঙ্গলবার (১৬ ডিসেম্বর)
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, টাকা ছাপিয়ে নয়, বরং প্রাকৃতিক ও টেকসই উপায়ে অর্থনীতিতে মুদ্রা সরবরাহ বাড়াতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই ব্যাংকিং খাতকে সম্প্রসারণ করতে হবে।
বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে আরও দুই দিনের জন্য আমদানি অনুমতি (আইপি) বাড়িয়েছে সরকার। ১৫ ও ১৬ ডিসেম্বর—এই দুই দিনে প্রতিদিন ৫৭৫টি করে আইপি ইস্যু করা হবে। প্রতিটি আইপির বিপরীতে সর্বোচ্চ ৩০ টন করে পেঁয়াজ আমদানির সুযোগ থাকায় দুই দিনে মোট ৩৪ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির অনুমতি মিলবে।