যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় তার জামাই পরশসহ দুজনকে আটক করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপার কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী উত্তেজনার মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ রাশেদ খাঁনের ভাড়া নেওয়া নির্বাচনী কার্যালয় এক থেকে দুই দিনের মধ্যে ছেড়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সমর্থকদের বিরুদ্ধে।
বেশ কিছুদিন ধরেই নড়াইলে শীতের তীব্রতা বেড়েছে। হিমেল হাওয়ার সঙ্গে সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। এসব কারণে নড়াইলে অতিরিক্ত শীত ও ঘন কুয়াশা থাকায় ব্যাহত হচ্ছে মধু চাষ। দিনের বেলায়ও মৌমাছি বাক্স থেকে বের হচ্ছে না। এতে বাইরে থেকে মধু সংগ্রহ বন্ধ করেছে মৌমাছিরা।
সুন্দরবনের জয়মনি শরকির খালসংলগ্ন এলাকায় শনিবার (৩ জানুয়ারি) বিকেলে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার। রবিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ দল নিয়ে বাঘটি উদ্ধারে অভিযান শুরু করেছে বনবিভাগ।
সুন্দরবনে ঘুরতে আসা তিন পর্যটককে অপহরণ করেছে বনদস্যুরা। অপহৃতদের মধ্যে একজন রিসোর্ট মালিকও রয়েছেন। পর্যটকরা ‘গোল কানন’ নামে একটি রিসোর্টে ভ্রমণে এসেছিলেন।
নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন রামরামপুর করাইডাঙ্গা এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। জানা গেছে, আটক মাদক ব্যবসায়ী রিপন ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
যশোরে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন এনাম সিদ্দিকি। এবার তাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ জানুয়ারি) যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহের শৈলকুপায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিস দুইজনের মরদেহ উদ্ধার করেছে। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নড়াইলের দু’টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে প্রার্থী, প্রস্তাবকারী, সমর্থক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দাখিল করা মনোনয়নপত্রের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে ঋণখেলাপি, ভোটার তালিকায় তথ্যগত ত্রুটি ও স্বাক্ষর সঠিক না থাকায়
যশোর শহরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শংকরপুরের নয়ন কাউন্সিলরের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর আংশিক) আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৯ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
কুষ্টিয়া মিরপুরে শনিবার (৩ জানুয়ারি) সকাল ৬টায় উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের কদমতলা, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে হুসাইন (১৯) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়। কুষ্টিয়া হাইওয়ে থানার (ওসি) আবু ওবায়েদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনের মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাইতে কোনো গুরুতর ত্রুটি বা আইনগত প্রতিবন্ধকতা পাওয়া যায়নি।