টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে। শুক্রবার (২ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।
শরীয়তপুরের নড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শরীয়তপুরের নড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
যশোর জেলা রেজিস্ট্রি অফিসের পুরোনো ভবনে রহস্যজনক অগ্নিকাণ্ডে প্রায় ২০০ বছরের পুরোনো গুরুত্বপূর্ণ দলিলপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার (জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের পোস্ট অফিসপাড়া এলাকায় অবস্থিত পুরোনো রেকর্ড ভবনে এ ঘটনা ঘটে।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনে নীরব কিন্তু অবিচ্ছেদ্য এক নাম ফাতেমা বেগম। বাসভবন থেকে কার্যালয়, রাজপথ থেকে হাসপাতাল, কারাগার থেকে বিদেশ—দেড় দশকেরও বেশি সময় ধরে সব পরিস্থিতিতে তিনি ছিলেন খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী। প্রচারের আলো এড়িয়ে নিরবে দায়িত্ব পালনই ছিল তাঁর পরিচয়।
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় ঝিনাইদহে মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে শহরের মদন মোহন মন্দিরে এ প্রার্থনা সভার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদ।
ঝিনাইদহ সদর উপজেলার বড় কামারকুন্ডু গ্রামে জমি সংক্রান্ত বিরোধে হয়রানির শিকার হচ্ছেন ৯০ বছর বয়সী বয়োবৃদ্ধ মন্তাজ বিশ্বাস। অভিযোগ উঠেছে, তার ভাই জীবদ্দশায় যে জমি বিক্রি করেছিলেন, সেই জমি নিয়ে এখন তার মৃত্যুর পর মামলার আসামি করা হয়েছে নিরীহ এই বৃদ্ধকে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে বুধবার সাধারণ ছুটি ঘোষণা এবং তিন দিনের শোক পালনের সরকারি আদেশ উপেক্ষা করে বিএনপি নেতার উপস্থিতিতে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সুন্দরবনে দুই মাসের জন্য কাঁকড়া আহরণ নিষিদ্ধ করেছে বনবিভাগ। শ্যামনগর উপজেলার উপকূলীয় অঞ্চলের সাতক্ষীরা রেঞ্জের তথ্য অনুযায়ী, সুন্দরবনের বাংলাদেশের অংশের মোট আয়তন ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার।
ঝিনাইদহের কমিউনিটি ক্লিনিকগুলোতে তীব্র ওষুধ সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় ওষুধ সরবরাহ না থাকায় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরেও খালি হাতে ফিরছেন রোগীরা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গ্রামাঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষজন। বাধ্য হয়ে অনেকেই অতিরিক্ত অর্থ ব্যয় করে বেসরকারি ক্লিনিক বা ফার্মেসি থেকে ওষুধ কিনছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের দুটি সংসদীয় আসনে জামায়াত প্রার্থীসহ মোট পাঁচজনের প্রার্থিতা বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে। হাড়কাঁপানো ঠাণ্ডায় কার্যত স্থবির হয়ে গেছে জেলার স্বাভাবিক জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে ছিন্নমূল, অসহায় এবং দিন আনা দিন খাওয়া মানুষের।
মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে ট্রাকচাপায় রিনা খাতুন (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মানবজমিন পত্রিকার বাগেরহাট প্রতিনিধি আবু সাঈদ শুনু সভাপতি ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি এম. হেদায়েত হোসাইন লিটন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রার বোরহান উদ্দিন সরকার উপজেলার দলিল লেখক, জমি ক্রেতা-বিক্রেতাদের জিম্মি করে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ঘুষ বাণিজ্য চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শোকের দিনেও দুর্নীতির রাহুগ্রাস বন্ধ হয়নি তাঁর। রাত প্রায় ১১টা পর্যন্ত চলে ঘুষ গ্রহণ।