| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মৌমাছির গুঞ্জনে বদলে যাচ্ছে কুষ্টিয়ার গ্রামীণ অর্থনীতি

গ্রামের মাঠজুড়ে এখন শুধুই হলুদ আর হলুদ—যেন জমিনের গায়ে হলুদ উৎসব চলছে। সরিষা ফুলে ছেয়ে গেছে কুষ্টিয়ার বিস্তীর্ণ জনপদ। প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য যেমন চোখ জুড়াচ্ছে, তেমনি সরিষা ক্ষেতকে ঘিরে তৈরি হচ্ছে কৃষি অর্থনীতির নতুন সম্ভাবনা। সরিষা চাষের পাশাপাশি বৈজ্ঞানিক পদ্ধতিতে মধু উৎপাদনে বদলে যাচ্ছে গ্রামীণ জীবনের চিত্র।

বিস্তারিত...

যশোরে তীব্র শীতে একদিনে ১০ জনের মৃত্যু

যশোরে শীতের প্রকোপ বেড়ে চলেছে। শুক্রবার (৯ জানুয়ারি) একদিনে সদর হাসপাতালে ঠান্ডাজনিত নানা জটিলতায় ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ৫৫ থেকে ৭০ বছরের মধ্যে, এবং তারা সবাই দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, ফুসফুস সংক্রমণসহ ঠান্ডাজনিত সমস্যা নিয়ে ভুগছিলেন।

বিস্তারিত...

১২ বছর ভাত না খাওয়া বিএনপি সমর্থক নিজাম উদ্দিনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরের বাঁশবাড়িয়া গ্রামের বিএনপি সমর্থক নিজাম উদ্দিন (৪৫) শুক্রবার ভোরে নিজ বাড়িতে মারা গেছেন।

বিস্তারিত...

যশোরে শ্যুটার মিশুক আটক, বিএনপি নেতার হত্যায় স্বীকারোক্তি

যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলায় শ্যুটার ত্রিদিব চক্রবর্তী মিশুককে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার সন্ধ্যায় শহরের বেজপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

যশোরে আইনজীবী স্ত্রীকে স্বামীর নির্যাতন, ৯৯৯-এ উদ্ধার

যশোরে স্বামীর নির্যাতনে নারী আইনজীবী অনিকা সরকার (২৭) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা রাতে সদর উপজেলার পুলেরহাটে ভাড়া বাড়িতে তাকে মারধরের ঘটনা ঘটে। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বিস্তারিত...

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: ‘বৈষম্যবিরোধী’ ছাত্র আন্দোলনের দুই সাবেক নেতা গ্রেপ্তার

মাগুরার মহম্মদপুর উপজেলায় ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

বাগেরহাটে বাঁধনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বাগেরহাটে তীব্র শীতের প্রকোপে অসহায় ও দুঃস্থ মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ করেছে বাঁধন মানব উন্নয়ন সংস্থা। জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বাগেরহাট শহরের দশানী এলাকায় অবস্থিত বাঁধনের কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

সন্ত্রাসী বালুখেকোদের কবলে দৌলতপুরের পদ্মা নদী

কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সন্ত্রাসী পাহারায় পদ্মা নদী থেকে অবাধে তোলা হচ্ছে বালু। ফলে প্রতিনিয়ত ভাঙনের শিকার হচ্ছে ফসলি জমি ও বসতবাড়ি। হাইকোর্ট, পরিবেশ অধিদপ্তর ও বিআইডব্লিউটিএর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উপজেলার মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার মৌজা ও ফিলিপনগর ইউনিয়নের একটি অংশের পদ্মা নদীতে প্রকাশ্যেই চলছে অবৈধ বালু উত্তোলন।

বিস্তারিত...

বেদখলকৃত জমি উদ্ধারে মাঠে নেমেছে নড়াইল জেলা পরিষদ

দীর্ঘদিন যাবৎ বেদখলে থাকা জমি নিজ দখলে নিতে মাঠে নেমেছে নড়াইল জেলা পরিষদ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ একটি প্রতিনিধি দল নড়াইলের পুরাতন বাস টার্মিনাল এলাকা পরিদর্শন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা পরিষদ দেশের একটি প্রাচীনতম সরকারি প্রতিষ্ঠান।

বিস্তারিত...

খাস আদায়ের নামে ঝিনাইদহের ৪৬টি হাটের টাকা হরিলুট

দরপত্র দাখিলে বাধা, পেশাদার হাট ব্যবসায়ীদের দূরে ঠেলে দিয়ে খাস আদায়ের নামে ঝিনাইদহ জেলার ৪৬টি হাটবাজার থেকে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাবশালী একটি চক্র সরকারি বিধি উপেক্ষা করে নামমাত্র টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে বাকি অর্থ নিজেদের পকেটে তুলছে। ফলে এক বছরেরও বেশি সময় ধরে সরকার বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

বিস্তারিত...

যশোরে ঘুসের টাকাসহ আটক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ঘুস লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে উদ্ধার করা ঘুষের টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার আদেশও দেওয়া হয়েছে।

বিস্তারিত...

দৌলতপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান : ৮ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (৭ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ৩টি অবৈধ স্থায়ী চিমনির ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

বিস্তারিত...

শরীয়তপুরে ঘরে ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবক নিহত

শরীয়তপুরের জাজিরায় বসতঘরে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে সোহান বেপারী নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে।

বিস্তারিত...

৮ ডিগ্রির শীতে চুয়াডাঙ্গায় চরম দুর্ভোগ

চুয়াডাঙ্গা জেলায় টানা দুই সপ্তাহ ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। প্রতিদিনই তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস।

বিস্তারিত...

বিদ্যুৎ উৎপাদনে আবারও শীর্ষ রেকর্ড রামপাল মৈত্রী বিদ্যুৎকেন্দ্রের

বাংলাদেশের বিদ্যুৎ খাতে দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট। বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) পরিচালিত এই বিদ্যুৎকেন্দ্র ২০২৫ সালের ডিসেম্বর মাসে ৬৪০ মিলিয়ন ইউনিট (এমইউ) বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সর্বোচ্চ সরবরাহকারী কেন্দ্রের স্বীকৃতি পেয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪