| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঝিনাইদহের মহেশপুরে সোনা চোরাচালান বিরোধে আবারও গুলিবিদ্ধ মতি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় সোনা চোরাচালান সংক্রান্ত বিরোধের জেরে আবারও গুলিবিদ্ধ হয়েছেন মতিয়ার রহমান মতি (৫০) নামের এক ব্যক্তি। এর আগেও একই বিরোধকে কেন্দ্র করে তার ওপর হত্যাচেষ্টা চালানো হয়েছিল।

বিস্তারিত...

যশোরে যুবককে গুলি করে হত্যা

যশোরের মণিরামপুর উপজেলায় প্রকাশ্যে গুলি করে রানা প্রতাপ (৪৫) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজার

বিস্তারিত...

সুন্দরবনে অপহৃত ৩ পর্যটক উদ্ধার, ডাকাতসহ আটক ৬

সুন্দরবনে কোস্টগার্ডের সমন্বয়ে নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাত দলের হাতে জিম্মি থাকা ৩ পর্যটক ও এক রিসোর্ট মালিককে উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

ঝিনাইদহের মাঠে মাঠে হলুদের সমারোহ

ঝিনাইদহের মাঠে মাঠে শোভা পাচ্ছে সরিষা ফুলের অপরূপ দৃশ্য। দিগন্তবিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে এখন হলুদের সমারোহ। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর অধিক ফলনের স্বপ্ন বুনছেন কৃষকেরা। আর ভালো ফলন পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে পরামর্শসহ প্রণোদনা।

বিস্তারিত...

ঝিনাইদহে নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত

সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) দিবস উদযাপন করা হয়েছে।

বিস্তারিত...

ঝিনাইদহে মৃত শ্রমিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মরনোত্তর শ্রমিক পরিবারের মাঝে এককালীন আর্থিক সহায়তা প্রদান এবং একটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিস্তারিত...

বেনাপোলে টানা শীতের দাপটে বিপাকে প্রান্তিক মানুষ

যশোরের শার্শা উপজেলা ও বেনাপোলে টানা শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরপর দুই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডের পর তাপমাত্রা যৎসামান্য বাড়লেও শীতের দাপট কমেনি। বরং কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে।

বিস্তারিত...

সুন্দরবনে অপহৃত তিন পর্যটক উদ্ধার

সুন্দরবনের খালে ভ্রমণের সময় অপহৃত দুই পর্যটক ও এক রিসোর্ট পরিচালককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার (০৪ ডিসেম্বর) রাতে কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই তিনজনকে উদ্ধার করে বলে জানিয়েছেন খুলনার দাকোপ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান।

বিস্তারিত...

নড়াইলে বাসের চাপায় কৃষক নিহত

নড়াইলে মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার কালনা–যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী।

বিস্তারিত...

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে পড়া বাঘ উদ্ধার

সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করেছে ঢাকা থেকে আসা বনবিভাগের বিশেষজ্ঞ দল।

বিস্তারিত...

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার, নারী–শিশুসহ ৬ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ উদ্ধারসহ অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নারী, পুরুষ ও শিশুসহ মোট ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

বিস্তারিত...

কুষ্টিয়ায় ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

কুষ্টিয়া জেলায় ৪টি সংসদীয় আসনের ৩৩ জন প্রার্থীর মধ্যে মোট ছয়জন স্বতন্ত্র ও দলীয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তারা।

বিস্তারিত...

যশোরে বিএনপি নেতা নিহতের ঘটনায় সীমান্তে বিজিবির টহল জোরদার

যশোরে দুর্বৃত্তদের গুলিতে নিহত পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৫৫)-এর হত্যাকারীরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে যশোর সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিস্তারিত...

বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় জামাইসহ আটক দুই

যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় তার জামাই পরশসহ দুজনকে আটক করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপার কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪