কুষ্টিয়ার দৌলতপুরে বিষাক্ত অ্যালকোহল পানে হাকিম আহমেদ (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে অসুস্থ অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, অতিরিক্ত অ্যালকোহল পানে পয়জনিংয়ের ফলেই তার মৃত্যু হয়েছে।
মেহেরপুরের গাংনী উপজেলা বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) অফিসের উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম ও ইলেকট্রিশিয়ান দেলোয়ার হোসেনকে ঘুষ ও নানা অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ জনতা অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া সদর এলাকার হরিপুর সালদাহ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি ওয়ান শুটার গান ও ৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জনকে আটক করেছে।
বাগেরহাট শহরের ঐতিহাসিক পুরাতন জেলখানা পুকুরটি দীর্ঘদিন কচুরিপানায় ঢাকা পড়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিল। অবশেষে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিটের স্বেচ্ছাসেবকরা পুকুর পরিষ্কার কার্যক্রম শুরু করেছেন।
যশোরের শার্শা উপজেলা নাভারণ রেলস্টেশনে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বাবু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
এইচএসসি পরীক্ষায় এবছর-২৫, শতভাগ ফেল করা ২০ কলেজকে শোকজ করেছে যশোর শিক্ষা বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রকের পিএ নজরুল ইসলাম।
বিজয়ের প্রথম বার্তা এসেছিল যশোর থেকে। যশোরেই প্রথম উঠেছিল বিজয়ী বাংলাদেশের লাল–সবুজের পতাকা। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর দিনটির মধ্যভাগে যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যায় পাকবাহিনী।
যশোরের কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক বহিষ্কৃত যুবদল নেতা উজ্জ্বল বিশ্বাসের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বেনাপোল স্থলবন্দরে প্রায় দুই মাস ধরে দেড় শতাধিক রপ্তানিমুখী সুপারির ট্রাক আটকে আছে। এসব ট্রাকের পণ্যের মূল্য প্রায় ১০০ কোটি টাকা। অচলাবস্থার কারণে রপ্তানিকারকদের প্রতিদিন ট্রাকপ্রতি প্রায় ২ হাজার টাকা করে অতিরিক্ত ব্যয় গুনতে হচ্ছে।
কুষ্টিয়ার দৌলতপুরে গুলি করে রফিক মন্ডল(৪৮) নামে একজন কৃষককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ইউসুফ আলী (৫৫) ও রবজেল ফরাজি (৫২) নামে আরো দু’জন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত রফিক মন্ডল একই গ্রামে মৃত মতা মন্ডলের ছেলে। হত্যাকান্ডের ঘটনায় পুলিশ ওই রাতেই এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ফারুক আলী (২৮) নামে একজনকে আটক করেছে। সে পচাভিটা গ্রামের চাঁদ আলীর ছেলে।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান উদ্ধার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে ওসমানপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ওসমানপুর কলপাড়া গ্রামে এই অভিযান চালানো হয়েছে।
যশোর জেলা জামায়াতে ইসলামের উদ্যোগে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নুর-ই আলী নূর মামুনের সভাপতিত্বে শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে জেলা শহরের নিজস্ব দলীয় কার্যালয়ের অডিটোরিয়ামে এ সম্মেলন হয়। এতে নেতাকর্মীদের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সাংগঠনিক প্রস্তুতি ও কর্মপরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
ঝিনাইদহ শহরের পবহাটিতে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার রাতে ঢাকার সাভারের কুমারবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনা তাদের মূল লক্ষ্য। এটি আমাদের শপথ ও অঙ্গীকার।
ঝিনাইদহের সাংবাদিকতা ইতিহাসকে নতুনভাবে তুলে ধরার লক্ষ্যেই প্রকাশিত হলো ‘ঝিনেদার সাংবাদিকতা ও একজন আজাদ রহমান’গ্রন্থটির মোড়ক। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য মোড়ক উন্মোচন ছিল যেন স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক মিলনমেলা।