তিন ছাত্রীকে যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগে ঝিনাইদহে এক কলেজ শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সদর উপজেলার এমএ খালেক মহাবিদ্যালয়ের ভুক্তভোগী ৩ ছাত্রীসহ অন্তত ১৬ জন শিক্ষার্থীর লিখিত অভিযোগ দায়েরের পরে ওই শিক্ষককে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষকের নাম নজরুল ইসলাম (৪৯)। তিনি সদর এমএ খালেক মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচামাদিয়া গ্রামের বাসিন্দা মৃত মতালী আলীর ছেলে রফিক ইসলাম (৪৮)–কে জনসমক্ষে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
তিন ছাত্রীকে যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগে ঝিনাইদহে এক কলেজশিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সদর
কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে রফি মন্ডল (৪৮) নামে একজন কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ইউসুফ আলী (৫৫) ও রবজেল ফরাজি (৫২) নামে আরো দু’জন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ শহরের পবহাটিতে শিশু সাইমা আক্তার সাবা হত্যার বিচারের দাবীতে লাশ নিয়ে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পবহাটি ঈদগাহ এলাকায় তারা এই মানববন্ধন ও সড়ক অবরোধ করে।
বাগেরহাটে গভীর রাতে একটি ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের সব মালামাল ও মেশিনপাতি পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। বুধবার (৪ ডিসেম্বর) ভোররাতে শহরের এলজিইডি মোড় এলাকায় ব্যবসায়ী আবদুল কাইয়ুমের দোকানে আগুন লাগে।
নড়াইল জেলার সাংবাদিক ও মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নড়াইলের নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শোরের কোতোয়ালি থানার মুরাদগড় বাস স্ট্যান্ড এলাকা থেকে ১০টি (এক কেজি ১৬৪ গ্রাম) স্বর্ণের বারসহ দুই স্বর্ণপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হাত–পা বাঁধা অবস্থায় খাইরুন নেছা (৬০) নামের এক বয়স্ক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার রামচন্দ্রপুর মানিকের বাঁধ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নারী ওই এলাকার মৃত রজব আলীর মেয়ে।
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরের শহীদ গোলাম মাজেদ অডিটোরিয়ামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাগুরার সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বুধবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে মাগুরা-মহম্মদপুর সড়কের মালিকগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা এলাকায় সরিষা ক্ষেতে বিষ দিয়ে ১০৮টি কবুতর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেছেন কবুতরগুলোর মালিক খামারি রায়হান কবির।
খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তনের বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হয়েছে। ডুমুরিয়া সনাতন শাখার সভাপতি কৃষ্ণ নন্দী
নড়াইলে নিজ বাসভবন থেকে মো. ইমরুল ভূঁইয়া (৩৭) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত লুৎফর রহমান ভূঁইয়ার ছেলে।