ঝিনাইদহের শৈলকুপা থানা রোডে অবস্থিত 'ভাই ভাই জুয়েলার্স' এ চুরির ঘটনা ঘটেছে। প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের স্বর্ণ ও রৌপ্য লুট হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় বাজার সহ,পুরো জেলা জুড়েই নেমে এসেছে চরম আতঙ্ক।
ঝিনাইদহ জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহের শৈলকুপায় একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। নাইটগার্ডকে মারধর করে বেঁধে রেখে লুট করে নিয়ে গেছে স্বর্ণের গহনা। সোমবার (৮ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে শৈলকুপা উপজেলা শহরের থানা রোডে এ ঘটনা ঘটে।
খুলনার সোনাডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত চাঁদাবাজ পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ (৩৪) র্যাব-৬-এর হাতে গ্রেফতার হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে যশোর শহরের নাজিরশংকরপুর জিরো পয়েন্ট এলাকায় র্যাবের যশোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতার পলাশ গোবরচাকা এলাকার সুলতান তালুকদারের ছেলে।
আজ (রোববার) ৭ ডিসেম্বর, ঐতিহাসিক মাগুরা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মাগুরা পাক হানাদারমুক্ত হয়। এদিন মুক্তিযোদ্ধারা গোটা শহরের প্রশাসনিক নিয়ন্ত্রণভার গ্রহণ করেন। উড়তে থাকে স্বাধীন দেশের মানচিত্রখচিত বিজয়ের পতাকা।
বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক মোঃ আনোয়ারুস সায়াদাতের বিরুদ্ধে ছাত্রীদের প্রতি অশ্লীল মন্তব্য, অনৈতিক প্রস্তাব, যৌন হয়রানি এবং মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত শিক্ষক দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাক হওয়ার সময় কেউ এসব বার্তা পাঠিয়ে থাকতে পারে।
আজ (রোববার) ৭ ডিসেম্বর, চুয়াডাঙ্গা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে শত্রুমুক্ত হয় চুয়াডাঙ্গা। দিবসটিকে ঘিরে সকাল থেকেই নানা কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ৬টায় শহরের শহীদ হাসান চত্ব
যশোরের কোতোয়ালী থানার দাইতলা এলাকা থেকে স্বর্ণবার ও স্বর্ণালংকারসহ বিকাশ কুমার ঘোষ (৩৪) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক বিকাশ কুমার কুষ্টিয়া জেলার মিরপুর থানার উত্তর কাটদহ গ্রামের বিফল চন্দ্র ঘোষের ছেলে
ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই মোঃ সোহেল রানা (৪০) নিহতের ঘটনা ঘটেছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামের পূর্ব পাড়ায় ঘটনাটি ঘটে। নিহত সোহেল রানা শফিউদ্দিন মন্ডলের বড় ছেলে। ঘটনার পর থেকে ঘাতক ছোট ভাই সিঙ্গাপুর প্রবাসী মোঃ জুয়েল রানা (২৮) পলাতক রয়েছে।
ঝিনাইদহে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে উপড়ে ফেলা হলো প্রায় ২০ বছর বয়সী একটি বটগাছ। গাছটি ধ্বংস করা নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। রবিবার দুপুরে শহরের শহিদ মশিউর রহমান সড়কের কাঞ্চনপুর মৌজায় ট্রাক টার্মিনালে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ।
ঝিনাইদহে অধিগ্রহণকৃত ১৩১ শতাংশ জমি দখলমুক্ত করেছে সড়ক ও জনপথ বিভাগ। রোববার (৭ ডিসেম্বর) বেলা ১২ টায় ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এর নেতৃত্বে পৌর শহরের কাঞ্চনপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
যশোরে মধ্যরাতে তানভীর নামের এক যুবক খুনের ঘটনায় দুজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরি। মধ্যরাতে আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
বাগেরহাটের মোংলায় শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ড অভিযান চালিয়ে বিরল প্রজাতির তক্ষকসহ মো. খোকন হোসেন (৩০) নামে এক পাচারকারীকে আটক করে। মোংলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়ে এ ঘটনাটি ঘটে।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮ টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার চত্বরে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অধীন জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুল ইসলামের মরদেহ বাংলাদেশে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।