কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সোর্স সন্দেহে শ্রমিকদল নেতা আইয়ুব আলী মণ্ডলের একটি এক্সোভেটরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুনে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
পবিত্র ঈদ-উল আযহা ২০২৬ উপলক্ষে বাগেরহাট সদর উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত এ সহায়তা প্রদান করা হয়।
কোটচাঁদপুরের চাষিদের পালিত পশুতেই মিটছে স্থানীয় মানুষের চাহিদা। বাড়তি পশু দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আর্থিক ভাবে লাভবান হচ্ছে তারা। এতে করে স্বস্তিতে এখানকার মানুষেরা। তারপরও দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে রয়েছে অভিযোগ।
ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে তরুণী ও গর্ভবতী মায়েদের নিয়ে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখা। একই সঙ্গে হাম সংক্রমণ মোকাবিলা ও আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে বাগেরহাটের সিভিল সার্জনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বাগেরহাটে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে জমি দখল, শারীরিক ও মানসিক নির্যাতন, ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক নারী।
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রদলের এক নেতার দায়ের করা হামলা ও হত্যার হুমকির মামলায় রোববার (২৪ মে) সন্ধ্যায় তাকে আটক করা হয়।
: ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এনামুল কবিরের দায়ের করা হামলা, হত্যার হুমকির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নড়াইলের লোহাগড়া উপজেলায় ভূমিদস্যু, ভূমিজালিয়াত ও অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানববন্ধন ও গণস্বাক্ষর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১০ টার দিকে লোহাগড়া উপজেলাবাসীর ব্যানারে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও গণস্বাক্ষর সমাবেশ অনুষ্ঠিত হয়।
যশোরের বেনাপোলে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলার কামার পল্লিগুলোতে এখন উৎসবের আমেজ। সেই সাথে চলছে দম ফেলার ফুসরতহীন ব্যস্ততা।
ঝিনাইদহে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর গ্রাহকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রোববার সকালে শহরের শের-এ বাংলা সড়কে ইসলামী ব্যাংক শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে ব্যাংকের দুই শতাধিক গ্রাহক অংশ নেন।
জেলার সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী সাগরিকা খাতুন ওরফে বুলবুলির (৩০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত সাগরিকা খাতুন একই গ্রামের শিমুল মিয়ার ছেলে।
কুষ্টিয়ার কুমারখালীতে এক ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ফাঁকা গুলি ছোঁড়ার অভিযোগ উঠেছে। রোববার ( ২৪ মে) ভোরে উপজেলার উত্তর চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রদল নেতার নাম আবু সাহেব প্রান্ত বিশ্বাস। তিনি যদুবয়রা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে এক কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় মাদক ও অবৈধ ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১৮ পিস ইয়াবাসহ মো. আলো হোসেন (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বাগেরহাটের ফকিরহাটে ৬ বছর ৭ মাস বয়সী মোঃ তালহা নামের এক শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে।
কুষ্টিয়ার দৌলতপুরে বকুল হোসেন (৪০) নামে স্থানীয় একজন বিএনপি কর্মীকে ঘরে ঢুকে গুলি করা হয়েছে। শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতাপাড়া গ্রামে হামলার এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বকুল হোসেনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।