| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যশোরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

যশোরের শার্শা থানায় দায়ের হওয়া পুত্রবধূকে ধর্ষণের মামলায় প্রধান আসামি শ্বশুর মিজানুর রহমান গহরকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

ঝিনাইদহে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৬। এ সময় তাদের কাছ থেকে ৫৯৬ বোতল স্কাপ ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

বিস্তারিত...

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কুমারখালীতে মানববন্ধন

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস কুমারখালী শাখা।

বিস্তারিত...

খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি, আহত ২

খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।

বিস্তারিত...

মুলিয়া খেয়াঘাট বরাদ্দে বিতর্ক, চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা

সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নড়াইলের মুলিয়া ইউনিয়নের মুলিয়া খেয়াঘাট স্থানীয় দুই মাঝিকে বরাদ্দ দেওয়ার বিনিময়ে বিএনপি অফিস করার নামে ৫০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে মুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ মল্লিকের বিরুদ্ধে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় মোটরসাইকেল ও ভারতীয় সিরাপসহ যুবক আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে একটি মোটরসাইকেল ও ৬৫ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপসহ এক যুবককে আটক করা হয়েছে।

বিস্তারিত...

ঝিনাইদহের ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে রাজশাহী, উত্তরবঙ্গ ও ঢাকা রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৪ ঘণ্টা পর উদ্ধার কাজ শেষে রেল চলাচল স্বাভাবিক হয়।

বিস্তারিত...

তালাক না দিয়ে অন্যত্র বিয়ে, ৩৭ লাখ টাকা আত্নসাতের অভিযোগ

স্বামী প্রবাসে থাকা অবস্থায় তালাক না দিয়েই অন্যত্র বিয়ে করে ৩৭ লাখ টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। জানা যায়, কুয়েত প্রবাসী রুবেল পারভেজের সাথে নাহিদা সুলতানার প্রেমের সম্পর্ক হয়। প্রেমের এক পর্যায়ে তারা ২০২২ সালের ৯ সেপ্টেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই স্ত্রীর উচ্চাভিলাষী চাহিদা পূরণ করতে থাকেন রুবেল পারভেজ। স্ত্রীকে পড়াশোনা করানোর খরচ, টাকা পয়সা স্বর্ণালংকার সহ সবই দিয়েছেন। তবে স্বামীর এই সরলতার সুযোগ নিয়েছেন নাহিদা সুলতানা।

বিস্তারিত...

ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের এক সদস্য গ্রেপ্তার

কুষ্টিয়ায় অনলাইন জুয়া চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিস্তারিত...

বাগেরহাটে রামিসা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রাজধানীর পল্লবী এলাকায় সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

মহেশপুরে র‍্যাবের অভিযানে ৮১৮ বোতল মাদকসহ পিকআপ জব্দ

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৮১৮ বোতল ফেনসিডিল ও স্কাফ সিরাপসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। বুধবার (২০ মে) ভোরে উপজেলার সামন্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিস্তারিত...

বাগেরহাটে খাল অবমুক্তের গণস্বাক্ষরে সুপারিশ করলো সাংসদ

বাগেরহাটে দখল হয়ে যাওয়া ১৬টি সরকারি খাল অবমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য পুনরুদ্ধারের দাবিতে গণস্বাক্ষরসহ আবেদন জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন স্থানীয় এলাকাবাসী। ২০ মে বিকেলে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নবাসী এ আবেদন জমা দেন।

বিস্তারিত...

ঝিকরগাছায় বাঁশবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

যশোরের ঝিকরগাছায় আবু হুরাইরা মিম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) ভোরে বেনাপোল-যশোর মহাসড়ক সংলগ্ন পৌরসদরের কীর্তিপুর গ্রামের বাড়ির পাশের একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

যশোরে সেরা ২০ পুলিশ সদস্যকে সম্মাননা

দায়িত্ব পালন ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ এপ্রিল মাসে সেরা নির্বাচিত ২০ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে যশোর জেলা পুলিশ। বুধবার (২০ মে) বিকেলে জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

বিস্তারিত...

কুষ্টিয়ায় সেতুর টোল আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর সৈয়দ মাছ-উদ-রুমী সেতুতে টোল আদায়কে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে টোল প্লাজা এলাকায় বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধের ঘটনা ঘটে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪