| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মাগুরার শ্রীপুরে ধর্ষণ মামলায় আটক ৩

মাগুরার শ্রীপুরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে ৩ আসামিকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো উপজেলার বিলনাথুর গ্রামের সেলিম এর পুত্র আনিক (১৯), একই গ্রামের ফজলু শেখের ছেলে নয়ন শেখ (২০) ও ইছাপুর গ্রামের মৃত শহীদ বিশ্বাসের ছেলে রানা বিশ্বাস (২০)। এছাড়াও মামলার প্রধান আসামী বিলনাথুর গ্রামের বদর শেখের ছেলে সৌরভ শেখ এবং একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে হুসাইন (২১) পলাতক রয়েছে।

বিস্তারিত...

খোলপেটুয়া নদী ভাঙনের মুখে শ্যামনগর বেড়িবাঁধ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাদিয়া এলাকায় খোলপেটুয়া নদীর তীব্র ভাঙনে ওয়াবদার বেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে। বুধবার (২০ মে) সকাল থেকে শুরু হওয়া ভাঙনে প্রায় ২৫০ ফুট এলাকা ঝুঁকিতে রয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলাম (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পোড়াদহ রেলওয়ে পুলিশ। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন থেকে এ রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ট্রেনটি কুষ্টিয়া কোর্ট স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ।

বিস্তারিত...

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় স্যালো ইঞ্জিনচালিত ট্রলি ধাক্কায় আরিয়ান (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (২৩ মে) সকালে সদর উপজেলার শিমুলিয়া মাঠপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আরিয়ান ওই এলাকার মামুন হোসেনের ছেলে।

বিস্তারিত...

শার্শায় শিশু ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১

যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় শারীরিক ভাবে নির্যাতনের অভিযোগে আলম গাজী (৫৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে শিশুটি প্রাথমিক চিকিৎসা নিয়ে পরিবারের সাথে পুলিশের আশ্রয়ে রয়েছে।

বিস্তারিত...

ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহে দুস্থদের মাঝে চাল বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহে দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করেছে ঝিনাইদহ পৌরসভা। পৌরসভার উদ্যোগে ৪ হাজার ৬২৫ জন উপকারভোগীর মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

বিস্তারিত...

গাংনীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনীর করমদি গ্রামে শিমা খাতুন (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। শনিবার (২৩ মে) ভোরে পরিবারের সদস্যরা তাকে শোবার ঘর থেকে উদ্ধার করা হয়। নিহত শিমা খাতুন ঐ গ্রামের হযরত আলীর মেয়ে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩, বহু হতাহতের শঙ্কা

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ড্রাম ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩০ জন। তাদের সবাইকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের শঙ্কা রয়েছে।

বিস্তারিত...

বিএনপি নেতাকর্মীদের থানা ঘেরাও, পাটোয়ারীকে পুলিশি প্রহরায় বের করা হলো

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাকে কেন্দ্র করে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। মামলার পর শুক্রবার রাতে ঝিনাইদহ সদর থানার সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলা’ প্রত্যাহারের দাবি জানান। পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে।

বিস্তারিত...

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

মেহেরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জীবন ও নয়ন নামের দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর-মুজিবনগরে সড়কে বন্দর এলাকার পিটিআই মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার বন্দর গ্রামের আমিনুল ইসলামের ছেলে জীবন (২২) এবং রায়পুর খন্দকার পাড়ার হাফিজুর রহমানের ছেলে নয়ন (১৮)। তারা সম্পর্কে বন্ধু ছিলেন বলে নিহতের পরিবার জানিয়েছেন।

বিস্তারিত...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, ইট-পাটকেল নিক্ষেপ ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২২ মে) রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।

বিস্তারিত...

যশোর ঝিকরগাছায় মিম হত্যা মামলায় আটক ৫

যশোর ঝিকরগাছায় আলোচিত ব্যবসায়ী আবু হুরাইরা মিম হত্যা মামলায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে আটক ব্যক্তিদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিস্তারিত...

এনসিপির অভিযোগ, মামলা না নিয়ে টালবাহানা পুলিশের

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মামলা না নেওয়ার অভিযোগে দলটির নেতাকর্মীরা থানায় অবস্থান কর্মসূচি পালন করলে পরে থানার গেট ভেঙে ফের হামলার অভিযোগ ওঠে।

বিস্তারিত...

ডিম মারায় মামলা: রাত ১০টায় থানা ত্যাগ নাসির উদ্দীন পাটোয়ারীর

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারীর উপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও একশ’জনকে আসামি করা হয়েছে।

বিস্তারিত...

ভিসা জট কাটেনি, যাত্রী সংকটে স্থবির দেশের বৃহত্তম স্থলবন্দর

ভারত ভ্রমণ ভিসায় আরোপিত বিধিনিষেধ এখনো পুরোপুরি প্রত্যাহার না হওয়ায় দিন দিন কমে যাচ্ছে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। ফলে একসময় যাত্রীদের কোলাহলে মুখর থাকা বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এখন অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে। একসময় ভোর হতেই যেখানে শুরু হতো ইমিগ্রেশনের দীর্ঘ সারি আর ট্রাভেল এজেন্টদের হাঁকডাক, তবে সেখানে এখন ভর করেছে সুনসান নীরবতা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪