| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চাহিদা বাড়ছে নড়াইলের চ্যাপা শুঁটকির

নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের শলুয়া এবং সিংগাশোলপুর ইউনিয়নের শোলপুর গ্রামে শীত মৌসুমের শুরুতেই প্রস্তুত হচ্ছে দেশীয় পুঁটিমাছের শুঁটকি। কোনো রাসায়নিক প্রক্রিয়া ছাড়া এবং নিরাপদ পরিবেশে এই পুঁটিমাছের শুঁটকি তৈরি হওয়ায় দিন দিন এর চাহিদা বাড়ছে।

বিস্তারিত...

বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আনারুল ইসলাম হকা ডাক্তারের বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে থেমে থেমে গাছ কাটা অব্যাহত রয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকালে হরিহরনগর–নবদুর্গাপুর সড়কের পাশে অর্ধেক কাটা অবস্থায় একটি নিম গাছ ও একটি শিশু গাছ দেখা যায়। গ্রামবাসীর উপস্থিতি টের পেয়ে গাছ কাটা বন্ধ রেখে জড়িতরা সেখান থেকে পালিয়ে যায়।

বিস্তারিত...

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

শনিবার (২২ নভেম্বর) রাতে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের বাইরে আগুন দেওয়ার অভিযোগ করেছেন কর্মকর্তারা।

বিস্তারিত...

যশোরে ভাইকে কোপালো ভাই

যশোর সদর উপজেলার ঘুরুলিয়া মাজারপাড়া গ্রামে পৈত্রিক জমি ভাগাভাগিকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই মিজানুর রহমান মোড়ল (৫০) গুরুতর জখম হয়েছেন

বিস্তারিত...

সাতক্ষীরায় জামায়াতের শোডাউনে দুর্ঘটনা, নিহত ১

সাতক্ষীরায় জামায়াতের শোডাউনের সময় মোটরসাইকেলের ধাক্কায় ফজর আলী (৭৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাদামতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজর আলী কারিগরপাড়ার বাসিন্দা।

বিস্তারিত...

যশোরে পিতার লালসার শিকার মেয়ে

যশোরে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে ধরে উত্তমমাধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার

বিস্তারিত...

নিরাপদ খাদ্য ও ন্যায্য মূল্যের দাবিতে ঝিনাইদহে কৃষক সমাবেশ

দুর্নীতিমুক্ত কৃষি খাত প্রতিষ্ঠা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের দাবিতে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে “কৃষক সমাবেশ–২০২৫”। বাংলাদেশ ফারমার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে শনিবার সকালে শহরের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়

বিস্তারিত...

যশোরে ট্রেনের নিচে ঝাঁপ দিয় যুবকের আত্মহত্যা

ট্রেনে কাটা পড়ে জাহিদ আব্দুল্লাহ সিফাত (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোররাতে যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় রেললাইনে এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

যশোরে সংসদ নির্বাচনের সম্ভাব্য ভোট কেন্দ্র ও কক্ষ তালিকা প্রকাশ

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর জেলার সম্ভাব্য ভোট কেন্দ্র ও কক্ষের তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে জেলার ৬ আসনের ৮২৪ ভোট কেন্দ্রের ৪ হাজার ৬০২ কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

নড়াইলে খেজুর গাছ পরিচর্যায় গাছিদের ব্যস্ততা

শীতের আগমনে নড়াইলজুড়ে শুরু হয়েছে খেজুর গাছ পরিচর্যার ব্যস্ততা। রাস্তার দুই পাশ, ফসলের মাঠ কিংবা বাড়ির আঙিনায়- যেখানে খেজুর গাছ আছে, সেখানেই চলছে গাছ ছাঁটাই ও পরিষ্কারের কাজ। রস সংগ্রহের প্রস্তুতি হিসেবে খেজুর গাছের মাথা পরিস্কার করছেন গাছিরা। কয়েক সপ্তাহের মধ্যেই রস সংগ্রহ করে গুড় তৈরির কাজ শুরু হবে। সেই গুড় ছড়িয়ে পড়বে জেলার বাইরে দেশ-বিদেশেও। আর শীত ঘনিয়ে এলে গ্রামে গ্রামে বাড়বে পিঠা-পুলি বানানোর ধুম।

বিস্তারিত...

কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে কৃষক নিহত, আহত চা বিক্রেতা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় রেফাজুল ইসলাম (৪০) নামের এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ নভেম্বর) রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রেফাজুল একই এলাকার জামাত আলীর ছেলে।

বিস্তারিত...

মাগুরায় ভূমিকম্পে দেড় শতাধিক শ্রমিক আহত

মাগুরার শ্রীপুরে ভূমিকম্পের সময় কারখানা থেকে নামার সময় হুড়োহুড়িতে দেড় শতাধিক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে আমতৈল সান অ্যাপারেল গার্মেন্টসে এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দিল দুবৃত্তরা

কুষ্টিয়ার কুমারখালীর চৌরঙ্গী বাজারে গ্রামীণ ব্যাংকের পান্টি শাখায় ভোররাতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ নভেম্বর) ফজরের সময়ের ঠিক আগে ঘটে এ দুঃসাহসিক ঘটনা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিস্তারিত...

বেনাপোল চেকপোস্ট থেকে ফেরার পথে বৈদেশিক মুদ্রাসহ বাংলাদেশি যাত্রী আটক

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ভারত থেকে ফেরার পথে বাংলাদেশি পাসপোর্টধারী শফিউল ইসলাম (৫৫) নামে এক যাত্রীর নিকট থেকে ১০ হাজার ইউএস ডলার, ১লাখ ১০ হাজার সৌদি রিয়ালসহ আটক হয়েছে। যার বাংলাদেশী টাকায় ৪৮,১৯,৯৯৫ টাকা।

বিস্তারিত...

যশোরে ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে যশোরে হঠাৎ ভূমিকম্প অনুভূত হলে কয়েক সেকেন্ডের কাঁপনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের বিভিন্ন এলাকায় থাকা মানুষজন নিজেদের মতো করে কাঁপন অনুভব করেন এবং অনেকেই ঘটনার সত্যতা জানতে ফোন করতে শুরু করেন রাতদিন নিউজ এ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪