মাগুরার শ্রীপুরে অস্ত্রের মুখে এক নারী এনজিও কর্মীর সোনার চেইন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসার মাঝামাঝি নির্জন সড়কে বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
হাতে সিভি আর চোখে একরাশ স্বপ্ন নিয়ে সাতসকালে যশোর কারিগরি ও প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে হাজির হয়েছিলেন হাজারো যুবা। সবারই প্রত্যাশা মনের মতো একটা চাকরি। যা দিতেই এই কেন্দ্রের মাঠে আয়োজন করা হয়েছে চাকরিমেলা।
ঝিনাইদহ প্রতিনিধি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মধ্যে ঝিনাইদহ যেন শীতের আলাদা রাজ্য। এখানে শীত নামে একটু আগেই আসে, আর চলে টানা কয়েক মাস। ভৌগোলিক অবস্থান, নদীনির্ভর প্রকৃতি আর মৌসুমি বাতাসের স্পর্শ—সব মিলিয়ে শীতকে এখানে করে তোলে একেবারে আলাদা অনুভূতির।
ভারতে পাচার হওয়া ৩০ জন বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। ফেরত আসাদের মধ্যে ১৯ জন কিশোর এবং ১১ জন কিশোরী রয়েছেন।
কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু হত্যা মামলার পলাতক আসামি শামীম ওরফে শুটার শামীমকে (২০) গ্রেপ্তার করেছে সিআইডি ও দৌলতপুর থানা পুলিশের যৌথ টিম। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ফিলিপনগর হাই স্কুল মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জাল সনদে চাকরি, প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও প্রতারণার দায়ে ঝিনাইদহের এক শিক্ষককে ৭ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুদ আলী এ রায় ঘোষণা করেন।
স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে, দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার হয়ে আসছেন এই অভিযোগে দশম গ্রেড বাস্তবায়নে একদফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
যশোরে বড় ভাইয়ের সঙ্গে বাইসাইকেলে করে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় ইয়াছির আরাফাত শিষ (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে যশোর সদর উপজেলার শেখহাটী বাবলাতলা দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ৪৩ দিনে বেনাপোল বন্দরে এসেছে ১৩ হাজার ৫২৮ মেট্রিক টন চাল। ২১ আগষ্ট থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ৮৮ দিনের মধ্যে ৪৩ কার্যদিবসে প্রায় ১৪৫টি চালানের বিপরীতে ৩৯৫ টি ট্রাকে করে ১৩ হাজার ৫২৮ মেট্রিক টন মোটা চাল বেনাপোল বন্দরে প্রবেশ করে। চলতি বছরের ২১ আগস্ট ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল আমদানির মধ্য দিয়ে শুরু হয় এ পথে আমদানি।
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার শ্যামপুর গ্রামে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক টাঙানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে হয়েছে। এতে দুই দলের মোট ১১ নেতা-কর্মী আহত হন। এ সময় যুবদলের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিকটস্থ ক্লিনিকগুলোতে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম ২১ নভেম্বর শুক্রবার যশোরের ঝিকরগাছায় আসছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার উদ্যোগে আয়োজিত ছাত্র-ছাত্রী ও যুব সমাবেশে প্রধান বক্তার বক্তৃতা করবেন তিনি।
শেরপুরের নালিতাবাড়ীতে স্বামীর সঙ্গে অভিমান করে বাবার বাড়ির সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে মুক্তা আক্তার মীম (২০) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ। ১৮ নভেম্বর মঙ্গলবার সকালে পৌরশহরের বাজার ছিটপাড়া শাহী মসজিদ মহল্লা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
বেনাপোলের ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী কুদ্দুস আলীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ
যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে বোমা বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছেন। সোমবার গভীর রাতে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত বিপ্লব ওই এলাকার মহসিন হোসেনের ছেলে।
ভারতের কারাভোগ শেষে অবৈধ অনুপ্রবেশ মামলায় দণ্ডভোগ করা ২৪ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ১৩২/৩-এস এর সামনে টেইপুর এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।