| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চাঁদা দাবির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ২ নেতা আটক

খুলনায় চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

খুলনায় আবারো গোলাগুলির ঘটনা,আহত ২

খুলনায় দুর্বৃত্তেদের ছোঁড়া গুলিতে মনির হাওলাদার ( ২২) ও হানিফ শেখ (২২ ) নামের ২ যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

বিস্তারিত...

হিসাবে গড়মিল, যশোরে সরকারি গুদামে দুদকের অভিযান

যশোর প্রতিনিধি : যশোরের শার্শা নাভারণ সরকারি খাদ্য গুদামে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। আজ সকাল ১০ টার দিকে গুদামে নিম্ন মানের চাল মজুদ রাখাসহ নানা অনিয়মের অভিযোগে এ অভিযান পরিচালনা করে দুদক।

বিস্তারিত...

গাংনীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

মেহেরপুরের গাংনী-কাথুলী সড়কের ইবাদতখানা নামক স্থানে ট্রাক চাপায় মোকলেছুর রহমান বান্টু (৬৫) নামের একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে গাংনী বাজার থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় গাঁজা সেবনের দৃশ্য ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা

কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মূ‌ল মঞ্চের পাশে গাঁজা সেবনের দৃশ্য ধারণ করায় ঢাকা পোস্টের কুষ্টিয়া প্রতিনিধি রাজু আহমেদের ওপর হামলার ঘটনা ঘ‌টে‌ছে। সাংবাদিক রাজু আহমেদকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী‌দের দ্রুত গ্রেপ্তারের দা‌বি জানিয়েছে সাংবাদিকরা।

বিস্তারিত...

কচুয়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১১ অক্টোবর সংবাদ সংগ্রহের সময় পাঁচ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকালে কচুয়া উপজেলা গেট সংলগ্ন প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে কচুয়া প্রেসক্লাব ও কচুয়ায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

বিস্তারিত...

শৈলকুপায় সাপের ছোবলে স্বেচ্ছাসেবীর মৃত্যু, চিকিৎসকের অবহেলার অভিযোগে মানববন্ধন

ঝিনাইদহের শৈলকুপা হাসপাতালে চিকিৎসকের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফুসে উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

বিস্তারিত...

মেহেরপুর হাসপাতালের তত্বাবধায়কের অপসারণের দাবিতে মানববন্ধন

দুর্নীতি, অনিয়ম, অব‍্যবস্থাপনা বন্ধ ও রোগীবান্ধব হাসপাতাল নিশ্চিতে মেহেরপুর ২৫০ শয‍্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়কের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরের সর্বস্তরের জনগণের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

শার্শা উপজেলায় নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার করল ডিবি পুলিশ

যশোরের শার্শা উপজেলায় নিখোঁজের চার দিন পর এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে ডিবি পুলিশ। শার্শার নাভারণের কাজীরবেড় গ্রামের একটি বাড়িতে থাকা সাব-বাক্সের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি পাইপ গান ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

বিস্তারিত...

কুষ্টিয়ায় লালন মেলায় মাদক সেবনের বিরুদ্ধে মানববন্ধন

কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সামনে ফকির লালন শাহ্ এর আখড়া বাড়িতে মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে কুষ্টিয়া সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয় । আজ সোমবার(১৩ অক্টোবর) বিকেলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আগামী ১৭ই অক্টোবর থেকে তিন দিন ব্যাপি বাউল সম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে লালন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

বিস্তারিত...

মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

"সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ" এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিনটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

বিস্তারিত...

কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়কের বেহাল দশা

জায়গায় জায়গায় ছোট-বড় খানা-খন্দ। উঠে গেছে কার্পেটিং। কোথাও কোথাও উঁচু-নিচু। একটু বৃষ্টি হলেই জমে পানি। এমনই বেহাল দশা কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়কের। এতে সড়কে কমছে যানবাহনের গতি। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। মানুষজন সময় মত পৌছাতে পারছেনা কর্মক্ষেত্রে।

বিস্তারিত...

বেনাপোলের কাস্টমস কর্মকর্তাসহ দুইজনের সাত দিনের রিমান্ড চেয়েছে দুদক

বেনাপোল কাস্টমস হাউসে ঘুষ লেনদেনের অভিযোগে গ্রেফতার হওয়া রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দিনের সাত দিন করে রিমান্ড আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিস্তারিত...

শার্শায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

যশোরের শার্শায় মোটরসাইকেলের সাথে আলমসাধুর সামনাসামনি ধাক্কায় বাইক চালকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে জামতলা শার্শা সড়কের লাউতাড়া মোড়ে ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীয় সাবেক ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন। নিহত আপন হোসেন (২১) শার্শা উপজেলার বেনেখড়ি গ্রামের আক্তারুজ্জামানের ছেলে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪