বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।
যশোরের শার্শায় ৪ কেজি গাঁজাসহ লুৎফর সরদার (৬৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। রোববার (১৭ আগস্ট) বিকাল ৫টার সময় উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
খুলনার বাজারে ঊর্ধ্বমুখী সব ধরনের সবজির দাম। দেড় মাসে সবজির দাম কয়েক দফা বেড়েছে। সব ধরনের সবজিতে ১৫-২০ টাকা দাম বেড়েছে এ সপ্তাহে। বাজারে সবজির সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
বেনাপোলে মাসব্যাপী ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে গত ৩ আগষ্ট রাত ১০ টার দিকে হিরন শিকাদারকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা করে বলে তার বাবা চন্দ্রপুর গ্রামের গোলাম মোস্তফা শিকদার থানায় লিখিত অভিযোগ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে পেশিশক্তি, কালোটাকা আর মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে,পার্লামেন্ট যোগ্য সংসদ সদস্য পাবে।
কুষ্টিয়ার ভেড়ামারায় বেপরোয়া গতিতে ‘মোটরসাইকেল রেস’ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।
যশোরের বেনাপোল কাস্টমসের উপকমিশনার ও সহকারী কমিশনার পদে বড় ধরনের রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
যশোরের শার্শার সীমান্ত এলাকায় ভারতীয় ইছামতী নদীর পানির ঢলে বিস্তৃত এলাকা তলিয়ে গেছে। উপজেলার সিমান্তবর্তী এলাকার তিন শতাধিক ঘরবাড়ি, কয়েকটি শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান, কয়েক হাজার বিঘা ফসলী জমিসহ অর্ধ শতাধিক মাছের ঘের তলিয়ে গেছে। কয়েকটি পরিবার পাকা সড়কের উপর তাবু টাঙিয়ে বসবাস করছে। আরো পানি বৃদ্ধির আশংকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র ও খোলা হয়েছে।
খুলনা জেলার রূপসা উপজেলার কৃষি ব্যাংক পূর্ব রূপসা শাখার ভল্ট ভেঙে ১৬ লাখ ১৬ হাজার টাকা চুরি হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকেল থেকে শুক্রবার (১৫ আগস্ট ) রাত সাড়ে ১০টা পর্যন্ত যেকোনো সময়ে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ জানিয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
বাগেরহাটের সুন্দরবন থেকে সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, বিষ ও ১৮ কেজি অবৈধ কাঁকড়াসহ ৮ হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে সুন্দরবনের হারবারিয়ায় দিঘির খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযানে এদের আটক করা হয়।
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারীসহ ১৭ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবি।
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ২০২৫-২৬ অর্থবছরের শুরুতেই আমদানি-রপ্তানির পরিমাণে ব্যাপক হ্রাস ঘটেছে। পণ্যে সরকারি নিষেধাজ্ঞা, রাজনৈতিক অস্থিরতা ও ট্রাক চলাচলের সীমাবদ্ধতার কারণে বেনাপোল দিয়ে আমদানি কমেছে প্রায় ৩২ হাজার মেট্রিক টন এবং রপ্তানি কমেছে ২১ হাজার মেট্রিক টন।