| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় আঁশফল গাছ থেকে পড়ে সৈয়দ কালা আলী (৭০) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সন্ধায় তিনি মারা যান। এর আগে, এদিন সকালে উপজেলার শামুকখোলা গ্রামের নিজ বাড়িতে তিনি গাছ থেকে পড়ে গিয়ে আহত হন। সৈয়দ কালা আলী নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের সৈয়দ ইয়াদ আলীর ছেলে।

বিস্তারিত...

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাগেরহাটে বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। কেক কাটা, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় এবং চারাগাছ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয় দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনটির প্রতিষ্ঠাবার্ষিকী।

বিস্তারিত...

ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

নড়াইল সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে মোস্তফা কাজি (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার মহারাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা কাজি উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পলাইডাঙ্গা গ্রামের মৃত আলমাস কাজির ছেলে।

বিস্তারিত...

শৈলকুপায় ৮০ পিস ইয়াবাসহ দুই জন আটক

ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবাসহ মো. আবু সাঈদ ওরফে সাউথ (৪৫) ও মো. বিটু জোয়ার্দার (৪০) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে তাদের আটক করা হয়।

বিস্তারিত...

নড়িয়া-সখিপুরে উন্নয়নের প্রতীক হয়ে উঠেছেন সফিকুর রহমান কিরন এমপি

নড়িয়া-সখিপুর এলাকায় উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সাংগঠনিক শক্তির প্রতীক হিসেবে উঠে এসেছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সফিকুর রহমান কিরন।

বিস্তারিত...

শার্শায় ৭ চোরাই মোবাইলসহ যুবক গ্রেপ্তার

যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে সাতটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আব্দুল কাদের (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

শ্যামনগরে শুরু হলো নজরুল বর্ষ উদযাপন

প্রধানমন্ত্রীর উদ্বোধনী ঘোষণার মধ্য দিয়ে সাতক্ষীরার শ্যামনগরে নজরুল বর্ষ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

বিস্তারিত...

শ্রীপুরে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মনোয়ার

মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান বৃহস্পতিবার (২ জুলাই) শ্রীপুর উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে একাধিক উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও সহায়তা বিতরণ করেন।

বিস্তারিত...

আন্দোলন প্রত্যাহার, কাজে ফিরলেন হাসপাতালের আউটসোর্সিং কর্মীরা

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নতুন নিয়োগপ্রাপ্তদের আপাতত যোগদান করানো হবে না—হাসপাতাল কর্তৃপক্ষের এমন আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরেছেন আউটসোর্সিং কর্মচারীরা। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে হাসপাতালের প্রশাসনিক

বিস্তারিত...

সুন্দরবনে তিনটি নৌকাসহ কীটনাশক ও শুঁটকি তৈরীর সরঞ্জাম জব্দ

পূর্ব সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ির শিয়ালা এলাকায় বৃহস্পতিবার সকালে বনরক্ষীরা অভিযান চালিয়ে তিনটি নৌকাসহ ২৪ বোতল কীটনাশক ও শুঁটকি তৈরীর চাটাই জব্দ করেছেন। এ সময় জেলেরা সুন্দরবনে পালিয়ে যায়। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি মাদক সম্রাট মনিরসহ গ্রেপ্তার ৪

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ১৫ পিস ইয়াবা, নগদ ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোনসহ ২৬ মামলার আসামি মনির শেখ ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিস্তারিত...

বাগেরহাটে মোটরসাইকেল-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত

বাগেরহাট সদর উপজেলার রণবিজয়পুর এলাকায় মোটরসাইকেল ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে শেখ তানজিম ইসলাম রাজ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টার দিকে বাগেরহাট-ফকিরহাট আন্তঃজেলা সড়কের সদর উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতনের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু

নড়াইল সদর উপজেলায় চোর সন্দেহে নির্যাতন করা সেই বুদ্ধিপ্রতিবন্ধী যুবক আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোর সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।বিষয়টি জানিয়েছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু।

বিস্তারিত...

অবৈধভাবে পশুখাদ্য উৎপাদন করায় ব্যবসায়ীকে জরিমানা

অবৈধভাবে পশু খাদ্য তৈরি ও ব্যান্ড নকল করে বাজারজাত করার অপরাধে মেসার্স শাহীন ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিস্তারিত...

সংস্কারের জন্য তিনদিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ফেরি চলাচল সংস্কারকাজের জন্য টানা তিন দিন বন্ধ থাকবে। ফেরিঘাটের উভয় প্রান্তের সংযোগ সড়ক, পন্টুন ও বেইলি পাটাতন সংস্কারের কাজের কারণে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৬টা থেকে রোববার (৫ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪