মজুরি বৃদ্ধির দাবিতে কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিড়ি শ্রমিকরা। রোববার (৭ জুন) দুপুর ১টার দিকে উপজেলার হোসেনাবাদ সেন্টারপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কুষ্টিয়ায় চরমিলপাড়া এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আশাদুল (৩২) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা।
মাগুরা শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ভিডিও কলে রেখে জিহাদ হোসেন (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে পুশইন ঠেকাতে যখন কঠোর অবস্থানে ছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), তখন একই সীমান্ত এলাকার অন্য একটি পয়েন্ট দিয়ে সাতজন বাংলাদেশে প্রবেশ করেছেন বলে অভিযোগ উঠেছে।
১০ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। খুলনা ও ঈশ্বরদী থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ৫ ঘণ্টা চেষ্টার পর লাইনচ্যুত বগি উদ্ধারের পর রোববার (৭ জুন) দুপুর ৩টায় রেল চলাচল শুরু হয়।
বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা হাটে মরা গরুর পচা মাংস বিক্রির দায়ে দুই মাংস বিক্রেতাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ জুন) সকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ফয়লা হাটে অভিযান পরিচালনা করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। এ সময় উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমার উপস্থিত ছিলেন।
হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন দীঘি থেকে ঐতিহাসিক কুমির সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ এবং কুমিরটি পুনরায় দীঘিতে ফিরিয়ে আনার দাবিতে বাগেরহাটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
নড়াইলের লোহাগড়া উপজেলায় বজ্রপাতে মো. টিটুল খাঁন (৫০) ও মো. বাবুল বিশ্বাস (৪০) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. শহীদ শেখ (৪৫) নামে আরও একজন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
ঝিনাইদহের কালীগঞ্জে অসুস্থ দাদির জন্য ওষুধ আনতে গিয়ে আট বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আফতাব ওরফে তরিকুল নামে এক গ্রাম্য চিকিৎসককে গণপিটুনির পর আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
যশোরের শার্শা ও বেনাপোলে মশক নিধনসহ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে র্যালি, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে দুপুরে বেনাপোল পৌরসভার আয়োজনে পৃথকভাবে অনুষ্ঠিত র্যালিতে বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামে লবণ পানি উত্তোলন বন্ধ, কৃষিজমি রক্ষা এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে আব্দুল হাকিম (৩০) নামে এক চিংড়ি চাষীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) দুপুর ২টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামে এ ঘটনা ঘটে।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০টায় মোল্লাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়।
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ-ইনের চেষ্টার ঘটনায় এক শিশুসহ ছয়জন মানুষ দুই দেশের সীমান্তের শূন্যরেখায় আটকে পড়েছেন। তীব্র গরম, খাবার ও বিশুদ্ধ পানির সংকট এবং অনিশ্চয়তার মধ্যে তাদের সময় কাটছে বলে জানা গেছে।
মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে মোবাইল রিচার্জকে কেন্দ্র করে তারাউজিয়াল ও দ্বারিয়াপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। এ সময় দুটি দোকানঘর ও একটি বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।