বাগেরহাটের রামপালে যুবলীগ নেতা এখলাস গাজী হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন মাহাবুব শিকদার ওরফে মাইজে শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পূর্বাশা পরিবহনের একটি বাসের ধাক্কায় ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি পাওয়ার ট্রেলার উল্টে ৬ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে ২ জনকে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে এবং ১ জন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কঠোর অবস্থান ও টহল জোরদারের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোনো ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা' এই প্রতিপাদ্যে মেহেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে একাধিক ককটেল বিস্ফোরিত হয়ে তিনজন গুরুতর আহত হয়েছেন।
যশোরের মণিরামপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার (৩১ মে) রাত ৯টার দিকে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গায় ব্রাজিলের সমর্থনে মোটরসাইকেল শোডাউনে অংশ নেওয়া চার আরোহীকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। সাইলেন্সারবিহীন মোটরসাইকেল চালানো এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় পুকুরে ডুবে কণিকা (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার(৩১ মে) দুপুর দিকে উপজেলার মোড়াগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কণিকা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কালীশংকপুর গ্রামের বিপুল আলীর মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। ঈদের ছুটি উপলক্ষে বাবা-মায়ের সঙ্গে সে মোড়াগাছা গ্রামে তার নানা আব্দুর রাজ্জাকের বাড়িতে বেড়াতে এসেছিল।
বাগেরহাটের রামপাল উপজেলার কাষ্টবাড়িয়া এলাকায় মাছের ঘেরে জোরপূর্বক লবণ পানি নেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ ৩ লাখ ৫ হাজার টাকা লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৩১ মে) দুপুরে মাজেদা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাগেরহাট জেলা
পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে এবং পরবর্তী সময়ে নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রীসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
রামপালে দূর্বৃত্তের হামলায় ইখলাস গাজী (৫০) নামের সাবেক এক যুবলীগ নেতা নিহত হয়েছে। শনিবার (৩১ মে) বেলা ১১টার সময় রামপাল বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহত ইখলাস গাজী রামপাল উপজেলার সদর ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি ছিলেন।
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সেনাসদস্য বহনকারী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি ব্র্যাক ব্যাংকের কর্মী জিয়া (৩২) বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা। রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে পাবনা কুষ্টিয়া মহাসড়কের তালবাড়িয়া হাইস্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকায় একটি ভাড়া বাসা থেকে নানি ও তার দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জীববৈচিত্র্য সংরক্ষণ, বন্যপ্রাণীর নিরাপদ প্রজনন এবং বনজ সম্পদের সুরক্ষায় আগামী তিন মাস সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ, মধু সংগ্রহ এবং পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে।