মেহেরপুরের ইছাখালী সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২৪-এর ৪-এস-এর কাছে মাঠে কাজ করার সময় আব্দুল মান্নান নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার পর একই মাঠ থেকে সচিন দাস ও নরোত্তম দাস নামে দুই ভারতীয় নাগরিককে ধরে ইছাখালী বিজিবি ক্যাম্পে
অনলাইনে পরিচয়। এরপর বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে। সেই প্রেমের টানেই সুদূর চীন থেকে যশোরের মণিরামপুরে ছুটে এসেছিলেন ৪২ বছর বয়সি চীনা নাগরিক ও প্রকৌশলী ইউ লিয়াংলিয়াং। তবে বয়স কম হওয়ায় এবং পরিবারের সম্মতি না পাওয়ায় শেষ পর্যন্ত বিষণ্ন মনেই ঢাকার উদ্দেশে ফিরে যেতে হয়েছে তাকে।
কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে এমন অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। সোমবার (১০ আগস্ট) দিবাগত গভীর রাতে শহরের শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।এ সংক্রান্ত একটি ভিডিওক্লিপ মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক থাকা তিন নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ঝিনাইদহ সদর হাসপাতাল এবং ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তের নোম্যান্সল্যান্ড এলাকায় কাজ করার সময় এক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আগামী ১৯শে সেপ্টেম্বর২৬ প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুরে ৩৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ করা হয়েছে। দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত শিক্ষকদের মাঝে ফুটবল বিতরণ করেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা ।
নড়াইলে নানা আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে শহরের মাছিমদিয়ায় শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া মাহফিল, কোরআ
মাগুরায় এক কিশোরী অপহরনের ঘটনায় রবিউল (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে খুলনার ডুমুরিয়া এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা সদর উপজেলার বরুনাতৈল গ্রামের অপহৃতা কিশোরীর মা গত রোববার সন্ধ্যা ৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যক্রমকে ঘিরে মাগুরা সদর উপজেলায় শিক্ষকদের কাছ থেকে ফাইলপ্রতি ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন উপজেলা প্রা
কেশবপুরের মানুষের ভালোবাসার স্মৃতি সঙ্গে নিয়ে বদলিজনিত কারণে বিদায় নিলেন যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। বিদায়ের মুহূর্তটা যেন কোনোভাবেই সহজ ছিল নাড়। দীর্ঘদিনের কর্মস্থল, সহকর্মীদের। সোমবার (১০ আগস্ট) বিকালে বিদায়বেলায় আবেগ ধরে রাখতে পারেননি তিনি; অশ্রুসিক্ত নয়নে প্রিয় কর্মস্থল কেশবপুরকে বিদায় জানান এই কর্মকর্তা।
এসএসসি পরীক্ষার মানবিক বিভাগে যখন অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেশি, তখন ক্যান্সারে আক্রান্ত বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া চৌগাছার ঋতু খাতুন পেয়েছে জিপিএ ৫। যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে অংশ নিয়ে সে এই কৃতিত্ব অর্জন করে। তবে উপার্জনের একমাত্র অবলম্বন বাবাকে হারিয়ে ঋতুর উচ্চশিক্ষা এখন অ
নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদক বিরোধী অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের হামলায় মো. খোকন হাওলাদার নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এস আই) আহত হয়েছেন। রবিবার (৯ আগস্ট) সন্ধ্যার পরে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া এলাকায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটে।
মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রাম থেকে ৯৬টি মাইন উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল। উদ্ধার করা মাইনগুলোর মধ্যে ৭৯টি এন্টি-পার্সোনাল মাইন এবং ১৭টি এন্টি-ট্যাংক মাইন রয়েছে।