| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

অভয়নগরে ট্রেনের ধাক্কায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নিহত

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া জুট মিল এলাকায় একটি ট্রেন দুর্ঘটনা ঘটে। শনিবার (১১ এপ্রিল) যশোরগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় করুণা কান্তি মন্ডল (৯০) নামে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

বেনাপোল কাস্টমসে ৪ সিঅ্যান্ডএফ লাইসেন্স স্থগিত

বেনাপোল কাস্টমস হাউজে রাজস্ব ফাঁকির অভিযোগে চারটি সিঅ্যান্ডএফ লাইসেন্স স্থগিত করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে বেনাপোল কাস্টমস হাউস থেকে এ তথ্য জানা যায়। স্থগিত লাইসেন্সগুলো হচ্ছে, মেসাস লিংক ইন্টারন্যাশনাল, রয়েল এন্টারপ্রাইজ, করিম অ্যান্ড সন্স এবং হুদা ইন্টারন্যাশনাল। তবে অধিকাংশ অনিয়মকারী নানান সখ্যতায় পার পেয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে।

বিস্তারিত...

ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পবিত্র হজ পালন উপলক্ষে ঝিনাইদহে হজযাত্রীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| শনিবার (১১ এপ্রিল) দুপুরে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে নাজাত হজ কাফেলার উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বিস্তারিত...

কুষ্টিয়ায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ছাত্রী ধর্ষণের অভিযোগে পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই প্রতিষ্ঠানের পিয়ন মো. হামিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

মশাবাহিত ও অন্যান্য রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার খান এর অংশগ্রহনে শনিবার (১১ এপ্রিল) ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্ননতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জনসচেতনতামূলক পরিস্কার পরিচ্ছন্নতা, এডিস মশা ও মশার নার্ভা নিধনে মশক নিধন স্প্রে, হ্যান্ড লিফলেট ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বর, বাস-টেম্পু স্ট্যান্ড, প্রধান সড়কের পাশের পয়ঃনিস্কাশনের ড্রেন পরিস্কার ও মশক নিধন স্প্রে করা হয়।

বিস্তারিত...

সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

বিস্তারিত...

উন্নয়ন দাবিতে ঝিনাইদহে র‍্যালি

ঝিনাইদহে দীর্ঘদিনের অবহেলা ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের ঘাটতিতে নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। উন্নত চিকিৎসা সেবার অভাব, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংকট, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা এবং পর্যাপ্ত বিনোদন ব্যবস্থার অভাবে জেলার বাসিন্দারা প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে ঝিনাইদহে একটি উন্নয়ন র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

হরিণাকুণ্ডুতে ২টি খাল সংস্কার কর্মসূচি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে দুটি খাল সংস্কার ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলার জোড়াদহ ইউনিয়নের জটার খাল এবং কাপাশহাটিয়া ইউনিয়নের কেসমত ঘোড়াগাছা খাল সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিস্তারিত...

যুবদল নেতার স্ত্রীর ইন্তেকাল, বিএনপি নেতাদের শোক ও সমবেদনা

ঝিনাইদহ জেলা যুবদলের সহ-সভাপতি নাসের হোসেন সোহাগের সহধর্মিণীর ইন্তেকালে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার (৯ এপ্রিল) শোকাহত পরিবারের পাশে ছুটে যান জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ। তিনি মরহুমার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বিস্তারিত...

শার্শার ডিহিতে ব্রিজ ধস, বড় দুর্ঘটনা থেকে বাঁচল ট্রাক

যশোরের শার্শা উপজেলার ১নং ডিহি ইউনিয়নের পাকশিয়া বাজার থেকে রঘুনাথপুর পর্যন্ত চলমান পাঁকা সড়কের ব্রিজ ধসে পড়েছে। এতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ,উদকন্ঠা ও ভোগান্তির সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

মাকে পিটিয়ে মারলো ছেলে

খুলনায় ছেলের লাঠির আঘাতে মা খুন হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিম্মি বেগম (৪৪) আইচগাতি ইউনিয়ন খান মোহাম্মাদপুরের বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী। তাদের অভিযুক্ত ছেলের নাম নাদিম ইসলাম।

বিস্তারিত...

যশোরের শার্শায় মালিকবিহীন মোটরসাইকেলসহ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিস্তারিত...

কুষ্টিয়ার খোকসায় গোরস্থান নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

কুষ্টিয়ার খোকসা উপজেলার বড়ইচারা ও সাতপাখিয়া এলাকায় গোরস্থান উন্নয়ন কাজকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিস্তারিত...

মেহেরপুরে ৩ ছাত্রকে ‘ধর্ষণ’

মেহেরপুরের মুজিবনগরে একটি মাদ্রাসায় তিন ছাত্রকে ধর্ষণের অভিযোগ ওঠার পর মাদ্রাসা ও থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা ও অভিভাবকরা। বৃহস্পতিবার রাতে মুজিবনগর কেদারগঞ্জ বাজারে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজখানা বোর্ডিংয়ে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

স্কুল কক্ষে অচেতন অবস্থায় পড়েছিল ধর্ষিত ছাত্রী

কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পরিবার সদস্য ও স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪