| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিজিবি'র অভিযানে গাংনী সীমান্তে মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরের গাংনী সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯৫০ পিস সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। শনিবার (২২ আগস্ট) সকাল ১১ টার দিকে হাড়াভাঙ্গা হাজীপাড়া মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত...

সড়কের পাশে কাঁদছিল ২ বছরের শিশু, দায়িত্ব নিলেন ইউএনও

বাগেরহাটের মোরেলগঞ্জে ২ বছরের এক শিশুকে সড়কের পাশে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার গর্ভধারিনী মায়ের বিরুদ্ধে। পরে শিশুটিকে দাদির কাছে নেওয়া হলেও তিনিও দায়িত্ব নিতে অস্বীকৃতি জানালে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে নিয়ে যান। সেখানে শিশুটির তাৎক্ষণিক নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

তিন মাসের মধ্যে অপারেশন, নাঈমকে বাঁচাতে অসহায় বাবা-মায়ের আকুতি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আলুকদিয়া গ্রামের কাঠমিস্ত্রি মাসুদ মুন্সির ছোট ছেলে নাঈম হোসেন। স্থানীয় আলুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এই শিক্ষার্থী মাত্র দুই মাস বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়। এরপর থেকে দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে তার। ছেলের চিকিৎসার পেছনে পরিবারের জমানো সব অর্থ শেষ হয়ে গেছে। এখন চিকিৎসার খরচ চালাতে গিয়ে পরিবারটি প্রায় নিঃস্ব।

বিস্তারিত...

বেনাপোলে স্বজনদের অপেক্ষা কলকাতায় আগুনে মৃত্যু: মরদেহের জন্য

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকায় মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার চারজন ও সাভারের একজনের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন স্বজনরা।

বিস্তারিত...

বেনাপোলে বিনামূল্যে চোখের চিকিৎসা, ছানি অপারেশন

“অন্ধজনে দেহ আলো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের বেনাপোলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির-২০২৬-২৭। শিবিরে চক্ষু রোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি বাছাইকৃত ছানিপড়া রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার ও আইওএল (IOL) লেন্স সংযোজ

বিস্তারিত...

মাগুরার মাটিতে ফলেছে জাপানের জাতীয় ফল ‘পার্সিমন’

বিদেশি ফল-ফসলের চাষে বাংলাদেশের মাটি ও আবহাওয়ার সক্ষমতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে মাগুরা। প্রথমবারের মতো মাগুরার মাটিতে সফলভাবে ফলেছে জাপানের জাতীয় ফল ‘পার্সিমন’। মাগুরা হর্টিকালচার সেন্টারের গাছে থোকায় থোকায় ঝুলছে সুদৃশ্য এ ফল। এর সফল ফলন স্থানীয় কৃ

বিস্তারিত...

চার বছরেই অচল ৪০ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প

বাগেরহাট পৌরবাসীর সুপেয় পানির সংকট নিরসনে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল আধুনিক সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। ভৈরব নদীর পানি পরিশোধন করে পৌরবাসীর ঘরে ঘরে নিরাপদ পানি পৌঁছে দেওয়ার কথা ছিল প্রকল্পটির। কিন্তু উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে

বিস্তারিত...

বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার বিষয়ে অভিভাবকদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিস্তারিত...

ঝিনাইদহের কোটচাঁদপুর চার দিন পর প্রতিবন্ধীর লাশ মিলল পুকুরে

নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের পুকুরের পানিতে মিলল প্রতিবন্ধী মফিজুল ইসলামের (৩৫) গলিত মরদেহ। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুরে এ ঘটনা ঘটে। তিনি হরিনদিয়া ঝামাঘাটা পাড়ার মৃত মসলেম উদ্দিনের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছেন।

বিস্তারিত...

ঝিনাইদহে কৃষক নায়েব আলী হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন কারদন্ড

ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নায়েব আলী হত্যা মামলায় আলআমিন নামে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ইউনুস আলী নামে আরেক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলআমিন যাবজ্জীবনপ্রাপ্ত আসামী ইউনুস আলীর ছেলে।

বিস্তারিত...

মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেপ্তার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর থেকে অনলাইন জুয়ার এজেন্ট এবং সাইবার সুরক্ষা আইনে দায়ের হওয়া একাধিক মামলার এজাহার ও চার্জশিটভুক্ত আসামি শামীম রেজাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিস্তারিত...

মহেশপুর সীমান্তে ভারতীয় মদ ও কীটনাশক উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ ও কীটনাশক উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল

বিস্তারিত...

সাবেক ইউপি সদস্যের ইন্ধনে স্কুল শিক্ষকের ওপর ‘মব’

ঝিনাইদহের কালীগঞ্জে যৌন নিপীড়নের অভিযোগ তুলে স্কুল শিক্ষকের ওপর হামলা ও মারধরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। হামলার স্বীকার শিক্ষকের পরিবারের অভিযোগ, স্কুলের পুকুর লিজের টাকা স্থানীয় প্রভাবশালী সাবেক ইউপি সদস্যকে না দেওয়ার কারনে ওই শিক্ষকের সঙ্গে মত

বিস্তারিত...

ভারতের ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ

যশোরের বেনাপোল সীমান্তে ভারতের ইছামতী নদীর উজান থেকে নেমে আসা পানির চাপে প্লাবিত ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিকেলে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলাকায় পানি ব

বিস্তারিত...

বেঁচে রইল শুধু ছয় বছরের মহিমা, বাবা-মা ছোট ভাইকে শেষ দেখার অপেক্ষা

কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজনের মৃত্যুতে কুষ্টিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতরা হলেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন মনীষা, ছোট ছেলে শর্নশীষ দত্ত ও শ্বশুর আকরাম হোসেন। এই ঘটনায় পরিবারের একমাত্র জীবিত সদস্য হিসেবে বেঁচে আছে ছয় বছরের মহিমা দত্ত।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪