| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাতে জামায়াত নেতারা ভোটকেন্দ্রে, চাটমোহরে প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

পাবনার চাটমোহর উপজেলায় রাতে কয়েকজন জামায়াত নেতার ভোটকেন্দ্রে প্রবেশের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত এক প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন ওঠে। প্রত্যাহার হওয়া প্রিসাইডিং অফিসার মো. রুহুল আমিন নিমাইচড়া ইউনিয়নের সমাজ আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন।

বিস্তারিত...

নওগাঁর বদলগাছীতে পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ঝাড়ঘরিয়া গ্রামে একটি মুদির দোকানের পাশে সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার হওয়া সামগ্রী বোমা কি না, তা নিশ্চিত করতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পরীক্ষার অপেক্ষা করা হচ্ছে।

বিস্তারিত...

২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৬ হাজার যানবাহন পারাপার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টানা চার দিনের ভোটের ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছেন শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। একইসঙ্গে বৃদ্ধি পেয়েছে যমুনা সেতুর টোল আদায়।

বিস্তারিত...

বগুড়ায় সংঘর্ষে বিএনপি নেতার চোখে আঘাত, মায়ের মৃত্যু

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের পারশুন গ্রামে সোমবার রাতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। এতে মাঝগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুদ রানা মজিদের ডান চোখ লাঠির আঘাতে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খবর পেয়ে তার মা মাজেদা খাতুন স্ট্রোক করে মারা গেছেন।

বিস্তারিত...

দুলুর অভিযোগে নাটোরে ৪ কোটি টাকার লেনদেন স্থগিত

জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় চার কোটি টাকা লেনদেনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ‘ভোট কেনার চেষ্টা’ চলছে বলে অভিযোগ তুলেছেন নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ওই চার কোটি টাকার লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিস্তারিত...

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর কর্মীকে জরিমানা

পাবনা-৩ আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগে বরাত হোসেন (২২) নামে এক জামায়াত কর্মীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিস্তারিত...

প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জে শেষ মুহুর্তে প্রচার-প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন প্রার্থীরা। গনসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় ভোটপ্রার্থনা করছেন নিজেদের প্রতিকে।

বিস্তারিত...

নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাবি শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে চলছে নানা আলোচনা ও মূল্যায়ন। দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ এই নির্বাচনের দিকে তাকিয়ে শিক্ষার্থীদের মধ্যে যেমন রয়েছে পরিবর্তনের প্রত্যাশা, তেমনি রয়েছে নির্বাচন প্রক্রিয়া ও ফলাফল নিয়ে বাস্তবধর্মী চিন্তা।

বিস্তারিত...

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: মাওলানা রফিকুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সকল দলকে সমান সুযোগ দিতে হবে। সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। কেউ কেউ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছে। সহিংসতা করার চেষ্টা করছে। লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে।

বিস্তারিত...

বীর মুক্তিযোদ্ধা জামায়াত নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ

পাবনা-৫ (হেমায়েতপুর-চর শিবরামপুর) সংসদীয় আসনে বৃহস্পতিবার রাতের ঘটনায় জামায়াতে ইসলামী নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও কর্মীদের বিরুদ্ধে। আহত বীর মুক্তিযোদ্ধা রমজান আলীকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তার অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিস্তারিত...

নওগাঁয় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

নওগাঁয় কাঁচা খেজুরের রস পান করার পর নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। চলতি বছরে দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

বিস্তারিত...

অনূর্ধ্ব ১৪ ক্রিকেটে বিভাগীয় চ্যাম্পিয়ন বগুড়া

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। শনিবার ৮ উইকেটে রাজশাহী জেলা দলকে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন হয় বগুড়া জেলা দল।

বিস্তারিত...

তারেক রহমানকে সমর্থন জানিয়েছেন হরিজন সমাজ : নাটোরে দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নাটোরে শত শত হরিজন সম্প্রদায়ের ভাই-বোনেরা তাদের প্রতি সমর্থন জানিয়েছেন।

বিস্তারিত...

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

নাটোরের লালপুরে আব্দুলপুর রেলওয়ে জংশনে ট্রেনে কাটা পড়ে মাহদী হাসান মুরাদ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪