ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ সাহেদ আলী জিন্নাহ লাঙ্গল প্রতীক বরাদ্দ পাওয়ার পরও মাঠে না থাকায় নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া সদর আসনের ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার, পথসভা ও গণসংযোগ করেছে জেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দ।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা–২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “আমি যে ১২টি ইউনিয়নে ঘুরেছি, সেখানে মানুষের মধ্যে যে সাড়া পেয়েছি, তাতে আমি বিশ্বাস করি—নাটোর সদর ও নলডাঙ্গার মানুষ বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে জয়ী করাবে।”
বগুড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ব্রিটিশ রিভলবার, তাজা গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আতিকুর রহমান আতিক (৩৫) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৈষম্যমুক্ত ৯ম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ ও ১লা জানুয়ারি ২০২৬ থেকে বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সকাল ৯.০০টা থেকে ১১.০০ পর্যন্ত অবস্থান কর্মসূচি, কর্মবিরতি ও বিক্ষোভ চলছে।
আসন্ন গণভোটে “হ্যাঁ”-এর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে প্রচারণা ক্যারাভ্যানের উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের পাঁচুর মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে ও জাতীয় ছাত্র শক্তির সহযোগিতায় এ কর্মসূচি শুরু হয়।
বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এ দেশের নারীদের সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাবেক সংসদ সদস্য কেএম আনোয়ারুল ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সোমবার দুপুরে এই আহ্বান জানানো হয় চাটমোহর পৌর বিএনপির (বহিষ্কৃত) সদস্য সচিব তৌহিদুল ইসলাম তাজুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন এবং পৌর যুবদলের আহ্বায়ক তানভীর লিখন জুয়েলের আয়োজনে সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনটি চাটমোহর উপজেলার পাঠানপাড়াস্থ কেএম আনোয়ারুল ইসলামের বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে চাটমোহর উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ আদিবাসী কৃষক। শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে মহাদেবপুর–পত্নীতলা আঞ্চলিক সড়কের শিবপুর পাঠকাঠি এলাকায় দ্রুতগতির একটি ডাম্প ট্রাক ব্যাটারিচালিত একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তারা।
রগুনায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন ৪ জন প্রার্থী। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রার্থীরা স্থানীয় জনগণ ও সুশীল সমাজের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমাদের সুনিশ্চিত বিজয়কে একটা শক্তি ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করছে।
বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমাদের সুনিশ্চিত বিজয়কে একটা শক্তি ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করছে।
নওগাঁর মহাদেবপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভ্যানের ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এই ঘটনা ঘটে।
রাজশাহীতে এক দৈনিকের সাংবাদিক কামাল মালিকের (৫৫) ভাড়া বাসায় তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু ও নিজস্ব আহত অবস্থার ঘটনা ঘটেছে। নিহত রওশন আরা (৫০) ছিলেন তার স্ত্রী। শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার পর তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। স্থানীয় সূত্র ও পুলিশের বরাতে জানা যায়, নগরীর হড়গ্রাম বাজার এলাকার তিন তলা একটি বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন কামাল মালিক। রাতের কোনো এক সময় বাসায় অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়। বাসার মেঝেতে রওশন আরা মৃত অবস্থায় এবং বিছানায় সাংবাদিক কামাল মালিক আহত অবস্থায় ছিলেন। উদ্ধারকারী ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের দ্রুত হাসপাতালে পাঠায়।
প্রায় দুই দশক পর নিজ জেলা বগুড়ায় ফিরে সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। শুক্রবার (তারিখ) দুপুর ১২টার দিকে শহরের হোটেল নাজ গার্ডেনে বিএনপি চেয়ারপারসনের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।