স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, আমরা জাতি হিসেবে বা এই পুরো রাষ্ট্রই গত ১৭ বছরে একটি দুর্নীতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। আমাদের দেশ থেকে লক্ষ কোটি টাকার সম্পদ পাচার হয়ে গেছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যান প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি বলেছেন, আমাদের নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধিসহ একেবারে তৃনমূল পর্যায়ে সেবা দেওয়ার জন্য ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করবো। তৃনমূলে এই সেবাকে উন্নত করার জন্য এদেরকে প্রশিক্ষন দেওয়া, নিয়মিত যেন কর্মস্থলে থাকে, যন্ত্রপাতি-ঔষুধপত্র সাপ্লাই বাড়ানো, এগুলো সব কিছুই সেখানে আছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ড্রেন নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার শ্যামলিপাড়ায় পৌরসভার সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নাধীন ১৭০০ মিটার দৈর্ঘের ড্রেন নির্মান কাজের উদ্বোধন করেন সির জগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিন পেলেও তাদের বিরুদ্ধে অন্য মামলায় পুনরায় গ্রেপ্তার দেখানোর (
বগুড়ায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি হওয়ার ১১ দিনের মাথায় সামিউল হাসান শুভ (৩৩) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন নিরাময় কেন্দ্রের লোকজন। কিছুক্ষণ পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
বগুড়ায় একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে সামিউল হাসান শুভ (৩৩) নামে এক ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিরাময় কেন্দ্রটির এক কর্মীকে আটক করেছে পুলিশ। নিহত সামিউল হাসান শুভ জনতা ব্যাংক দুপচাঁচিয়া শাখার সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ তার মৃত্যু হয়।
মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের একটি রেষ্টুরেন্টে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই বি ডাব্লিউ এফ) বগুড়া মহানগর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পাবনা-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মাওলানা আলী আছগার বলেন, সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের সততা আর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সরকারের সকল ভালো কাজে আমরা সহযোগিতা করবো। যে সকল দপ্তরে অনিয়ম ও দূর্নীতি চলছে, সেগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্ব দিতে হবে। দেশ ও জাতির স্বার্থে আমরা কাজ করতে চাই । আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন আমি যেন আপনাদের দেয়া আমানত আল্লাহ তায়ালা বহন করার শক্তি দান করেন।
অসহায় দুস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য প্রজেক্ট সম্পর্ণ বিনামূল্যে চক্ষু স্বাস্থ্যসেবা ও চশমা প্রদান দিনব্যাপী ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকা থেকে অস্ত্রসহ ইমতিয়াজ সুলতান ইকরাম-কে গ্রেপ্তারের ঘটনায় তার স্ত্রী রুমা আক্তার সুচী অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে তার স্বামীকে ফাঁসানো হয়েছে।
বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নাটোরের বড়াইগ্রাম উপজেলা-এ বর্ণব রোজারিও (১৯) নামের এক কলেজছাত্রের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ ও কলেজ গেট ভাঙচুর করেছে শিক্ষার্থীরা।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দেওয়ায় এটি জনগণের রায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার করা, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষার দিবস উপলক্ষে শনিবার বিকেলে বগুড়া শহর জামায়াত কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উল্লাপাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও মজুদদারি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাজার তদারকি করলেন উল্লাপাড়া আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।