| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বগুড়ায় ২৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

বগুড়ায় ২৬ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে বিভিন্ন মেয়াদে জেলসহ দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে সাড়ে ১০টার দিকে শহরের কালিতলা এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও র‍্যাব-১২ বগুড়া।

বিস্তারিত...

নওগাঁয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

নওগাঁ জেলা ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ক্রিকেটসিয়া পৌরকাপ টুর্নামেন্টে ৫ উইকেটের ব্যবধানে শিরোপা ঘরে তুলেছে ৮ নম্বর ওয়ার্ড। আজ ফাইনাল খেলা শেষে দুপুরে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক ও অনেষা নিশান ক্লাবের সাধারণ সম্পাদক নূর-ই আলম মিঠু।

বিস্তারিত...

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় মালিককে হুমকি ও ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণের অভিযোগে দুই কারারক্ষীকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত আদেশে বিষয়টি জানানো হয়।

বিস্তারিত...

নওগাঁয় ঔষধি অর্জুনসহ কাটা হচ্ছে বিভিন্ন গাছ

নওগাঁর মহাদেবপুর উপজেলার জন্তিগ্রাম থেকে কদমতলী মোড় পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার গ্রামীণ সড়ক। এই সড়কের দুই পাশে দুই কিলোমিটার এলাকাজুড়ে সহস্রাধিক অর্জুনগাছসহ বিভিন্ন গাছের সমারোহ। কিন্তু এসব গাছ আর থাকছে না। সড়ক সম্প্রসারণের নামে অসংখ্য গাছ কেটে ফেলা হচ্ছে।

বিস্তারিত...

রাবিতে ৯ম বারের মত হাল্ট প্রাইজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৯ম বারের মত অনুষ্ঠিত হয়ে যাচ্ছে হাল্ট প্রাইজ। রেজিস্ট্রেশন শুরু ১ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিসিডিসি গ্যালারিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা।

বিস্তারিত...

বিএনপি প্রার্থীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি, থানায় জিডি

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে বিএনপির প্রার্থী মোশারফ হোসেনের অশ্লীল ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে নির্বাচনী উঠান বৈঠকে বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে নির্বাচনী উঠান বৈঠকে হঠাৎ স্ট্রোক করে হারুনুর রশীদ (৬৩) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে জেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর এলাকায় আয়োজিত বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে ঘটনাটি ঘটে।

বিস্তারিত...

বগুড়ার সাইবারটেকের মালিক ঢাকায় গ্রেপ্তার

গুড়ার কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান সাইবারটেকের মালিক মোহাম্মদ আলী জাহিদকে (৪৫) ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি বগুড়া শহরের কামারগাড়ী এলাকার মৃত অধ্যাপক আব্দুস সাত্তারের ছেলে।

বিস্তারিত...

সিরাজগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িবহরে বিএনপি’র হামলা, আহত ১৫

সিরাজগঞ্জের কাজিপুরে জেলা জামায়াতের আমির ও দলটির সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর একাংশ) আসনের প্রার্থী মাওলানা শাহিনুর আলমের গাড়ি বহরে হামলা চালিয়েছে বিএনপি নেতা-কর্মিরা। এতে অন্তত ১৫ জামায়াত নেতা-কর্মি আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল।

বিস্তারিত...

বগুড়ায় শহীদ কমর উদ্দিনের বাড়িতে হামলা

বৈষম্যবিরোধী জুলাই ছাত্র আন্দোলনে প্রাণ দেওয়া শহীদ কমর উদ্দিন বাঙ্গির পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে বগুড়া সদর উপজেলার চক আকাশতারা খাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় শহীদের নাতি শিমুলসহ তিনজন আহত হন। গুরুতর অবস্থায় শিমুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

বিস্তারিত...

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় গণদোয়া

গুরুরতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়া জেলা বিএনপি’র উদ্যোগে আজ (৮ ডিসেম্বর) সোমবার বাদ আসর গণদোয়ার আয়োজন করা হয়।

বিস্তারিত...

বগুড়া রেলস্টেশন পথের দিশা স্কুলের কম্বল বিতরণ

সুবিধা বঞ্চিত শিশুদের পড়াশোনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পথের দিশা ভাসমান স্কুলের পক্ষ থেকে সোমবার বিকেলে বগুড়া রেল স্টেশন বস্তির (হাড্ডিপট্রি) সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বিস্তারিত...

রাকাব এমডিকে ঘিরে তীব্র অস্থিরতা

গত অর্থবছরে ১৩২ কোটি টাকা লোকসান করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়াহিদা বেগমের অদক্ষতা, অনিয়ম ও একক সিদ্ধান্তে ব্যাংক পরিচালনার কারণেই এই ক্ষতি হয়েছে বলে অভিযোগ পরিচালনা পর্ষদের। এতে ব্যাংকজুড়ে অস্থিরতা, বিভেদ ও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ

নাটোরের নলডাঙ্গা ও লালমনিরহাটের হাতীবান্ধায় সারের সংকট ও অতিরিক্ত দামের অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। রোববার সকালে শুরু হওয়া এ কর্মসূচি উপজেলা প্রশাসনের আশ্বাসে তুলে নেওয়া হয়।

বিস্তারিত...

বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়েছে এক মাদক ব্যবসায়ী। আহত পুলিশ কর্মকর্তা বাবর আলী বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়িতে সহকারি টাউন উপপরিদর্শক ( এটিএসআই) পদে কর্মরত আছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪