নওগাঁর পত্নীতলা উপজেলা ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল মণ্ডলের গুদামে অবৈধভাবে মজুত করা ১৪৯ বস্তা রাসায়নিক ডিএপি সার উদ্ধার করে জব্দ করেছে কৃষি অফিস। বুধবার সন্ধ্যায় সারগুলো জব্দ করে উপজেলার একটি গুদামে রাখা হয়েছে।
নওগাঁ জেলার রানীনগর উপজেলার খট্টেশ্বর ইউনিয়নে উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মশিউর রহমান রাজুকে আর্থিক সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজুর নিজ বাড়িতে তার হাতে এই আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকি দেওয়ায় জাতীয় যুবশক্তি রাজশাহীর দুই নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে সংগঠনের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে
নওগাঁয় কোনো ধরনের অনুমোদন ছাড়াই স্কুলের মাঠ দখল করে শীতবস্ত্র ও শিল্পপণ্য মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে শহরের আবাসিক এলাকার হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয় মাঠে মেলা চালু করা হয়। স্কুলের বার্ষিক পরীক্ষা ও আবাসিক এলাকায় মেলা হওয়ায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের চিরলা গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় এক নারী নিহত ও দুইজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ ডিসেম্বর) গভীর রাতে বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা এ হামলা চালায়। এ হামলায় নিহত হয়েছেন এক নারী, আর গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন তার ভাতিজি।
নাটোরের লালপুরে ড্রাম ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশিদ নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনপাড়া-লালপুর মহাসড়কের বাহিমালী বাজারের কাছে জয় বাংলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ লালপুর উপজেলার বড় ময়না (পূর্ব পাড়া) গ্রামের আব্দুল মজিদের ছেলে।
বগুড়া শহর জামায়াতের আমীর বগুড়া-৬ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত পরিবহন বান্ধব পরিবেশ গড়ে তুলবে। যেখানে কোন সন্ত্রাস চাাঁদাবাজ দখলবাজ থাকবেনা। আমরা ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টি করবো।
পাবনার ঈশ্বরদীতে ৮টি সদ্যোজাত কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত নারীর স্বামীকে তার বরাদ্দকৃত সরকারি বাসা ছাড়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১ ডিসেম্বর) রাতেই উপজেলা প্রশাসনের
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাওলানা রফিকুল ইসলাম খান ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২রা ডিসেম্বর) বিকেলে নলসোন্দা রক্ত শপথ যুব সংসদ কতৃক আয়োজিত উল্লাপাড়ার নলসোন্দা ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
বগুড়ার রাজাবাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ আতর বিক্রি ও আমদানিকৃত পণ্যে স্টিকার না থাকাসহ একাধিক অনিয়মের অভিযোগে মেসার্স রুবেল কেমিক্যাল অ্যান্ড সিরামিকস নামে একটি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে।
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় কাওসার হোসেন মাহিম (১০) নামের এক মাদ্রাসা শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আব্দুল হাকিম ও সাদ আহমেদ নামের আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।
নওগাঁয় কবি-সাহিত্যিকদের স্থানীয় সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১ডিসেম্বর) সন্ধায় মুক্তির মোড় পার্ক ভিউ রেস্টুরেন্টে সাহিত্য পরিষদের আয়োজনে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সিরাজগঞ্জ-৪,উল্লাপাড়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আমাদের দল ক্ষমতায় গেলে মহিলাদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থান তৈরি করা হবে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বগুড়ায় গরু সদকা, কোরআন খতম ও গরিব অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।
নওগাঁয় আমন ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে পোকার উপদ্রব ও নভেম্বরের বৃষ্টিতে মাটিতে ধান শুয়ে পড়ায় ফলন কম হচ্ছে। এছাড়া শ্রমিক সংকটে বাড়তি মজুরি ও ধানের দাম কম হওয়ায় উৎপাদন খরচ ওঠা নিয়ে শঙ্কায় কৃষকরা।