ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা বড়িসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রোববার রাতে শহরের পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জমিদারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশ-ইনের চেষ্টার পর টানা ৯ দিন ধরে শূন্যরেখায় আটকে রয়েছেন পাঁচ বাংলাভাষী যুবক। চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তারা।
ঠাকুরগাঁও সদর থানায় দায়ের করা ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলার প্রধান আসামিকে গাজীপুরের কাপাসিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার র্যাব-১৩-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পৈতৃক সম্পত্তি, মায়ের নামে দলিলকৃত জমি এবং সন্তানের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ এনে পিতা মজিদুল ইসলাম মাস্টারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার ছেলে রবিউল ইসলাম রবি। একই সঙ্গে জমি পরিমাপকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, প্রাণনাশের হুমকি ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ তুলে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
কুড়িগ্রামের চিলমারী উপজেলার জোড়গাছ হাটে দোকানপাট ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় জড়িত মাদকসেবী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে রোববার বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার পাটিয়াডাঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর এক সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
ঠাকুরগাঁওয়ের সদর, ভূল্লী ও রানীশংকৈল উপজেলায় শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত পৃথক ঘটনায় নারীসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাগুলোতে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগ নির্ণয়ের গুরুত্বপূর্ণ তিনটি পরীক্ষা মেশিন প্রায় দুই মাস ধরে অচল থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। যান্ত্রিক ত্রুটি ও প্রয়োজনীয় রিএজেন্ট সংকটের কারণে একটি বায়োকেমিস্ট্রি মেশিন এবং দুটি হেমাটোলজি অ্যানালাইজার মেশিনে পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। হঠাৎ পানি বৃদ্ধিতে নদী তীরবর্তী চরাঞ্চলের বাদাম, ভুট্টা, মরিচ ও বিভিন্ন সবজিখেত তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। পানি আরও বাড়লে স্বল্পমেয়াদি বন্যারও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের (নিষিদ্ধঘোষিত) বহিষ্কৃত সদস্য সচিব মোমছেদুল খান বুলবুলকে (৩৫) ডাকাতি, অপহরণ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লুটের মামলায় গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর সদস্যরা। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত লাখ ২৮ হাজার ৫০০ টাকার জালনোটসহ প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ২৮ হাজার ৫০০ টাকার আসল নোটও জব্দ করা হয়।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার শিশু নন্দিনী হত্যার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশ ও প্রশাসনের ওপর হামলার দুই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুস সাকিব সজীব।
ঠাকুরগাঁওয়ে একই দিনে পৃথক দুটি স্থান থেকে দুই কিশোরী ছাত্রী অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহৃতদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী এবং অন্যজন দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী। একটি ঘটনায় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর ঘটনায় অপহৃত মাদরাসাছাত্রীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
জাতীয় সংসদে দাঁড়িয়ে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জামায়াতের সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম। পরে জানা যায়, আব্দুল মুনতাকিমের বাবা আব্দুল কাদের সৈয়দী এবং
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন থেকে ৩১ পোটলা গাঁজাসহ মো. জুহিন রানা (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।