ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানা এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা (পাটিয়াডাঙ্গী বাজার) গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কুড়িগ্রাম জেলায় আবারও হামের প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম সদর হাসপাতালে নতুন করে আরও তিনজন শিশু ভর্তি হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্তদের মধ্যে ৬ জন শিশু ও ২ জন প্রাপ্তবয়স্ক রয়েছেন।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বাবা ও সৎ ভাইকে হত্যার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১২ মে) সকাল ৬টার সময় চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- মন্ডলপাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম দুলু (৭০) ও তার ছেলে কাবিল (৩২)।
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম নিশ্চিত করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জয়পুরহাট সিভিল সার্জন অফিসের গেটের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক তিনটি অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৩২ পিস ইয়াবা ও ৬৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুরু হওয়া খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দিয়েছে বিএনপি সরকার। চলতি বছরে ১ হাজার ৫০০ কিলোমিটার এবং আগামী পাঁচ বছরে মোট ৭ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ত্রাণমন্ত্রী। একই সঙ্গে আগামী পাঁচ বছরে দেশে ২০ কোটি গাছ রোপণের পরিকল্পনার কথাও জানান তিনি।
বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া মাঠে-ঘাটে প্রান্তরে জিয়াউর রহমান নিজে খাল কেটেছিলেন। কিন্তু দীর্ঘদিন একটি অপশাসনের যাঁতাকলে আমরা নিষ্পেষিত ছিলাম। এরকম একটি কৃষকবান্ধব কর্মসূচিও বিগত সরকার করতে চায়নি বা করা হয়নি। এক্ষেত্রে ক্ষতি হয়েছে বাংলাদশের উৎপাদনের ক্ষেত্রে, ক্ষতি হয়েছে কৃষকের।
গাইবান্ধার সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাফর প্রামাণিক (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) দুপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে ধান মাড়াইয়ের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম। জাফর প্রামাণিক ওই এলাকার মৃত হায়দার প্রামাণিকের ছেলে।
কৃষিকে লাভজনক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্য নিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস ২০২৬’। আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টিমানসম্পন্ন উৎপাদন ও উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দিয়ে আয়োজিত এ কর্মশালায় অংশ নেন উপজেলার ১০০ জন কৃষক।
ঠাকুরগাঁও শহরের বড় মাঠ এলাকার একটি সড়কের পাশে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ১১টি উত্তরপত্র পড়ে থাকতে দেখা গেছে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার (৯ মে) সকালে বড় মাঠের উত্তর-পশ্চিম কোণ সংলগ্ন সড়কের ধারে স্থানীয়রা ছড়িয়ে-ছিটিয়ে থাকা খাতাগুলো দেখতে পান। পরে কাছে গিয়ে দেখা যায়, এগুলো সমাজকর্ম বিভাগের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার উত্তরপত্র।
সরকারের সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “সরকার এই সমস্ত আচরণের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে যে তিনি হাটছেন না, খানিকটা কর্তৃত্ববাদী, একদলীয় পথে হাটছেন সেটাই কিন্তু ধীরে ধীরে ওনারা প্রমাণ দিচ্ছেন।
দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার সকালে ঠাকুরগাঁও বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ঠাকুরগাঁওয়ে গত ৪৮ ঘণ্টার ব্যবধানে জেলার রুহিয়া, পীরগঞ্জ, ভূল্লী এবং সদর থানা এলাকায় পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ ৮ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রুহিয়ায় মাদকসহ এক দম্পতিকে গ্রেপ্তার করার খবর পাওয়া গেছে।
রংপুর ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (০৯ মে) বাংলাদেশ সময় বিকেল তিনটা ১০ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
প্রবাসী ছেলের করা অপরাধে লালমনিরহাটে বৃদ্ধ বাবাকে গাছের সঙ্গের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে অপর এক প্রবাসীর পরিবারের বিরুদ্ধে। বেঁধে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।