| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নাগেশ্বরীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন, যাদের মধ্যে ৫ জন নারী রয়েছেন।

বিস্তারিত...

কুড়িগ্রামে চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় গ্রামের বাসিন্দা চিকিৎসক ও সমাজসেবী ডা. রোকনুজ্জামান কিরনের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২৭এপ্রিল) মধ্যরাতে কে বা কারা ডা. রোকনুজ্জামান কিরনের বাড়ির দরজা ভেঙে চুরি করে পরে আসবাপত্রে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় সোমবার রাতে ভূরুঙ্গামারী থানায় একটি জিডি করা হয়েছে।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে টাকা চাওয়া নিয়ে ছুরিকাঘাত

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নৃশংস হামলার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার আখানগর ইউনিয়নের দক্ষিণ ঝাড়গাঁও (খেকিডাঙ্গা) এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের চাকুর আঘাতে এক কিশোর ও তার পরিবারের তিনজন সদস্য গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

বিস্তারিত...

সৈয়দপুর কারখানায় তৈরি হবে রেল কোচের যন্ত্রাংশ

আমদানিনির্ভরতা কমিয়ে দেশেই রেল কোচ মেরামতের যন্ত্রাংশ উৎপাদনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিস্তারিত...

কালাইয়ে মৎস্য ও পশু খাদ্য আইন লঙ্ঘনে দণ্ড

জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ী হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ৬টি মামলায় ৬ জনকে মোট ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৭এপ্রিল) বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম আরা।

বিস্তারিত...

স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন ঠাকুরগাঁওয়ের রাইয়ান রাহাত

ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী রাইয়ান রাহাত আবারও সাফল্যের স্বাক্ষর রাখলেন। দেশের অন্যতম সম্মানজনক স্বীকৃতি ‘স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড-২০২৬’-এ ‘সেরা শিশুশিল্পী’ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন তিনি। গত রোববার রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

বিস্তারিত...

ফেসবুক পোস্টে গ্রেপ্তার কিশোর প্রতিমন্ত্রীর উদ্যোগে জামিনে মুক্ত

পঞ্চগড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য পোস্টের অভিযোগে গ্রেপ্তার হওয়া কলেজছাত্র নিশাত ইসলাম (১৬) জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পঞ্চগড় জেলা কারাগার থেকে মুক্ত হয়ে তিনি পরিবারের কাছে ফিরে যান।

বিস্তারিত...

প্রধান শিক্ষক শ্লীলতাহানির অভিযোগে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ

পঞ্চগড়ের বোদা উপজেলায় এক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক হবিবর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা তাঁকে প্রায় পাঁচ ঘণ্টা বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে আটক করে।

বিস্তারিত...

মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

লোডশেডিংয়ের কবলে পড়ে রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি পরীক্ষাকেন্দ্রে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। এতে ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা।

বিস্তারিত...

পুলিশের সামনেই শিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলা

কুড়িগ্রামের রাজারহাটে পুলিশের সামনেই ইসলামী ছাত্র শিবিরের দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় এক শিবির নেতার মাথা ফেটে যাওয়ায় তাকে রাজারহাট উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা শহরের রাজারহাট স্কুল এন্ড কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে।

বিস্তারিত...

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন এবং একটি গরু মারা গেছে। ​রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

পঞ্চগড়ের বোদা উপজেলায় এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বেংহারী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হবিবর রহমানকে আটক করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) বিক্ষুব্ধ জনতা ওই শিক্ষককে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখলে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।

বিস্তারিত...

অটো চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে অটোরিকশা চার্জে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল হোসেন (৩৮) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে। রোববার (২৬এপ্রিল) দুপুরে সদর উপজেলার ফকদনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

স্বামীর প্রতি নির্যাতনের অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন

স্বামীর মারধর, নেশাজনিত অত্যাচার ও যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ তুলে গাইবান্ধায় সংবাদ সম্মেলন করেছেন এক গৃহবধূ।

বিস্তারিত...

২৫ বছরের জমানো টাকা দিয়ে সেতু নির্মাণ

২৫ বছরের জমানো সঞ্চয়ের টাকা দিয়ে ১২০ ফুট দৈর্ঘ্যের কাঠের সেতু নির্মাণ করে প্রশংসায় ভাসছেন আব্দুল করিম নামের এক ব্যক্তি। কখনো ভ্যান চালিয়ে, দারোয়ানের চাকরি ও কুলির কাজ করে যা আয় হতো; তার কিছু অংশ জমিয়ে এই কাজ করেন তিনি। সেতু নির্মাণে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে স্থানীয় লোকজন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪