কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিএনপি নেতার দায়ের করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসান জিহাদীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
কুড়িগ্রাম-২ আসনে ভোট পূর্ণগণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির প্রার্থী আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ। রবিবার দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের কারণ হিসেবে জেলা বিএনপির গ্রুপিং ও অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করাকে অপপ্রচার ও ষড়যন্ত্র বলে সংবাদ সম্মেলন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।
ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রহিমা (৬৫) ও মনোরঞ্জন বর্মন (৮০) নামে দুইজন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া গ্রামে ঠাকুরগাঁওগামী গমবোঝাই একটি ট্রাক পথচারী রহিমাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। নিহত রহিমা ওই গ্রামের মো. রুহুল আমিনের স্ত্রী। খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুড়িগ্রামে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার প্রথম প্রহরে (১২টা ১ মিনিটে) কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণে বিনম্র শ্রদ্ধায় পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, পিপিএম।
ঢাকের তালে তালে ভেসে আসছে সানাইয়ের সুর, চারপাশে বর্ণিল সাজসজ্জা। আত্মীয়স্বজন ও অতিথিদের পদচারণায় উৎসবের আবহ। সবকিছু মিলিয়ে যেন একটি জমজমাট বিয়েবাড়ি। তবে এই বিয়ের বর–কনে মানুষ নয়, বর পাকুড়গাছ,আর কনে বটগাছ।
দিনেদিনে গরম ও রাতে শীতের তাপমাত্রার তারতম্যের কারণে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিউমোনিয়া, জ্বর, সর্দি–কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়েছে। ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় শিশু ওয়ার্ডে সৃষ্টি হয়েছে তীব্র চাপ। এতে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করে স্থানীয়রা। এ সময় গণধোলাইয়ে তারা দুজনই নিহত হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার জাঠিভাঙ্গা বাজার এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭শ' ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি।
নিজ এলাকা ঠাকুরগাঁওয়ের চাঁদাবাজিসহ যেকোনো অপরাধের তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ কথা জানান তিনি।
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের রামনাথ হাটে সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট আগামী সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে প্রশাসন।
ঠাকুরগাঁওয়ে পেশাজীবী পরিবহন গাড়িচালক ও শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং শব্দদূষণ বিষয়ে সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কেদার সীমান্ত এলাকার একটি বাজারে রাতে সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে একটি কুকুর সাদৃশ্য রোবট।
কুড়িগ্রামে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আলতাফ হোসেন নাগেশ্বরী উপজেলার ঝামুয়াটারি গ্রামের শাজাহান আলীর পুত্র।