ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের পূর্ব নারগুন (নিয়ামতপাড়া) এলাকায় চেতনানাশক প্রয়োগ করে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী-স্ত্রী অচেতন অবস্থায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং এর জন্য স্থানও নির্ধারণ করা হয়েছে। রোববার (১ মার্চ) সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের উপদইল গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীতীরবর্তী আলালের চর, ছালাফাক ও গাউছিয়া বাজার এলাকার কৃষকেরা নিম্নমানের কুমড়ার বীজ বপন করে চরম বিপাকে পড়েছেন। অভিযোগ উঠেছে, পার্টেক্স কোম্পানির সরবরাহ করা বীজ নকল ও নিম্নমানের হওয়ায় কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায়নি।
নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল ৪০টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে। এঘটনায় সদর উপজেলার সুবর্ণখুলী গ্রামের মো. আব্দুল কুদ্দুস আলীর ছেলে মোঃ আলমগীর হোসেন (৩০) কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেলা পুলিশ সুপার, নীলফামারীর নির্দেশক্রমে এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল নীলফামারী থানাধীন সংগলশী ইউনিয়নের কাজিরহাট বাজারে আরিফা টেলিকম নামক স্থানে অভিযান চালায়। অভিযানকালে মোঃ আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গ্রাম পুলিশ নিয়োগের বাছাই পরীক্ষায় শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে না পারায় ৩৮ জন প্রার্থীর কেউই উত্তীর্ণ
কুড়িগ্রামে জেলা প্রশাসকের কার্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা শিথিল করে ব্যবহারিক ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ প্রদান এবং অবহেলিত অনগ্রসর হরিজন জনগোষ্ঠীর জন্য ৮০ শতাংশ পদ সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশ শহরের শাহপাড়া এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানা এলাকায় মুন্নি আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের লাউখুতি জোড়াব্রীজ গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মো. এমদাদুল হকের স্ত্রী এবং আট মাস বয়সী এক সন্তানের জননী।
ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রাচীন ও মূল্যবান একটি কষ্টিপাথরের মূর্তিসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধার করা মূর্তির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকার বেশি।
ঠাকুরগাঁও সদর উপজেলায় বসতবাড়ির বৈদ্যুতিক মিটারের তার চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে স্থানীয় জনতা ও পুলিশ। এ ঘটনায় আরও তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলায় অনলাইন ক্যাসিনোতে আসক্ত হয়ে ঋণের বোঝা সইতে না পেরে বিপ্লব চন্দ্র রায় (৩৬) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত সোমবার দিবাগত রাতে সদর থানার পূর্ব জামুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে। এ নিয়ে কৃষকদের মধ্যে আনন্দের কমতি ছিল না। তবে বাজারে দামের ধস নেমেছে। উৎপাদন খরচ তো দূরের কথা, তুলনামূলক কম দামেও আলু বিক্রি করতে পারছেন না কৃষকেরা।
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার কশালগাঁও গ্রামে অভিযান চালিয়ে ইয়াকুব আলী (৪৪) নামে এক ব্যক্তিকে ১৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
কুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে গত সাত মাসে (আগস্ট থেকে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত) ১৩৯টি মামলা দায়ের করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসব মামলায় ১৪৪ জনকে আসামি করা হয়েছে এবং ১৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।