পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং খাদ্যে ভেজাল রোধে করণীয় নির্ধারণে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে লালমনিরহাট থেকে গ্রেফতার করেছে র্যাব-১৩ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৩, রংপুর।
হার্ট ও কিডনি রোগে আক্রন্ত কৃষক মোজাম্মেল হোসেনকে আর্থিক সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্টপোষক তারেক রহমানের নিদের্শে
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।
বগুড়ায় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়কে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্টার্টআপ বগুড়া ও বগুড়া জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীরা। তারা বিজিত আসনের সংখ্যার সমপরিমাণ, অর্থাৎ ২১৩টি বৃক্ষ রোপণ করে বিজয় উৎসব পালন করেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শাকপালার সিঅ্যান্ডবি পার্কে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা শেষে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দীর্ঘ সময়ের দায়িত্ব পালন শেষে সহকর্মীদের সঙ্গে তাদের এই উদযাপন ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ভোট গণনা শেষ হয় রাতে। ফলাফল ঘোষণার পর পাটগ্রামের কাউয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা কয়েকজন পুলিশ কনস্টেবল ও আনসার সদস্য গানের তালে তালে নাচে অংশ নেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান ভোটে জয়ের পর কার্যক্রম বন্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন।
কুড়িগ্রাম-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পুনরায় গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরে ভরাডুবির মুখে পড়েছে জাতীয় পার্টি। দীর্ঘদিনের রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত এ অঞ্চলে এবার একটি আসনেও
কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল প্রকাশ হয়েছে। জেলার চার আসনের মধ্যে তিনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এবং একটিতে এনসিপি প্রার্থী বিজয়ী হয়েছেন। সংশ্লিষ্ট আসনগুলোর সব কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনেই বড় জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে জেলা প্রশাসন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানা আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন বিজয়ী হয়েছেন। প্রাথমিক ও কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীকে তিনি মোট ২ লাখ ৩ হাজার ৮৮৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭১৯ ভোট। এতে বিজয়ীর ব্যবধান দাঁড়িয়েছে ১৫ হাজার ১৬৮ ভোট।
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বেসরকারি ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী আখতার হোসেন নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা গেছে, শাপলা কলি প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট। এতে বিজয়ীর ব্যবধান দাঁড়িয়েছে ৮ হাজার ৩৩১ ভোট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। মোট ১৮৫টি ভোটকেন্দ্রের প্রাপ্ত প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীকের মির্জা ফখরুল পেয়েছেন ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট, যা প্রার্থীর ব্যবধান প্রায় ৯৫ হাজার ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৮৩৩ ভোট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনের ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম এগিয়ে রয়েছেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তিনি ৮ হাজার ৮৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী নওশাদ জমির পেয়েছেন ৭ হাজার ৮৩১ ভোট।