দিনাজপুরে শীতের তীব্রতা ক্রমেই বেড়েই চলেছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ, যা শীত অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।
নদী ভাঙ্গনে বসতভিটা বিলীন হয়ে যাওয়ায় শেষ আশ্রয়টুকু নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলামারী এলাকার লোকজন। তবে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে স্থায়ী তীর রক্ষা কাজ শুরু হওয়ায় এলাকার মানুষজন নতুন করে স্বপ্ন বুনছেন।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুপক্ষের সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ সংঘর্ষ হয়।
ঠাকুরগাঁও সদর ও হরিপুর উপজেলায় তিনটি পৃথক ঘটনায় তিনজনের অপমৃত্যুর খবর পাওয়া গেছে। গত শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানান। নিহতদের পরিবার জানায়, ঘটনাগুলোতে কারো বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি পালিত হয়েছে। বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দুধ, ডিমসহ পুষ্টির গুরুত্ব তুলে ধরেন। পরে প্রতিটি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় একটি করে সিদ্ধ ডিম।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটানে পরীক্ষামূলক ট্রানশিপমেন্ট পণ্য পাঠানোর উদ্যোগ আটকে গেছে ভারতের অনুমতি না পাওয়ায়। সড়কপথ ব্যবহার করে ভুটানে প্রবেশের অনুমতি না দেওয়ায় থাইল্যান্ড থেকে সমুদ্রপথে আসা প্রথম কনটেইনারটি বন্দরে আটকে আছে। সূত্র জানায়, থাইল্যান্ডের ব্যাংককের ‘আবিত ট্রেডিং কোম্পানি লিমিটেড’ ৮ সেপ্টেম্বর
শুক্রবার রাতে বগুড়া শহরের ঠনঠনিয়া হিন্দুপাড়ায় ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের দাড়িপাল্লা প্রতীকের নির্বাচনী সমাবেশ ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সেক্রেটারী মাওলানা মাসুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল হালিম বেগ।
ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিকরা তাদের চার দফা দাবিতে শনিবার দুপুরে মিল প্রাঙ্গণে শ্রমিক সমাবেশ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করেছে। বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক–কর্মচারী ফেডারেশন ও ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের যৌথ আয়োজন এ সমাবেশের আয়োজন করে।
লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের মহেন্দ্রনগর বিশ্বগোডাউন সংলগ্ন অংশটি বন্ধ হয়ে যাওয়ায় এক সপ্তাহ পার হলেও প্রশাসনের কার্যকর উদ্যোগ না নেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন লালমনিরহাটের সর্বস্তরের মানুষ।
“নারী ও কন্যাশিশুর প্রতি সকল প্রকার ডিজিটাল সহিংসতা বন্ধ করি, একসাথে এগিয়ে চলি”- এই স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলার কোতয়ালি থানাধীন চাউলপট্টি এলাকা থেকে অনিক (৩২) নামে গণধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়।
হিমালয় থেকে বয়ে আসা শীতল বাতাসে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের প্রভাব জেঁকে বসেছে। কয়েকদিন ধরে সকাল ও রাতের তাপমাত্রা ১২–১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শীতের সঙ্গে বাড়তি আর্দ্রতার কারণে ভোরবেলা কনকনে ঠান্ডা অনুভূত হলেও দিনের আলো কিছুটা স্বস্তি নিয়ে আসে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, এই বাংলাদেশ আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণই ঠিক করবে বাংলাদেশ কার। এ দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে আগামী নির্বাচনে।
তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে গাইবান্ধায় অনুষ্ঠিত হলো ‘এলো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সকালে গাইবান্ধা সরকারি কলেজ অডিটোরিয়ামে (দর্শন বিভাগ) জেলা তথ্য অফিসের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জজ কোর্ট চত্বরের ভেতরে চা পান করার সময় অজ্ঞাতপরিচয় একদল লোকের হামলায় আহত হয়েছেন চারজন বাউল শিল্পী। ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান দিতে দিতে হামলাকারীরা তাদের মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়।