ধর্ষণের শিকার এক শিশুর পরিবারের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
কুড়িগ্রামে ৩৮ জন এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা-ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ। সংস্থাটি খাদ্য হিসেবে ৩০ কেজি চাল, ডাল ৩ কেজি, নুডুলস ৩ প্যাকেট, ফলমূল ৩ কেজি, বাদাম দেড় কেজি, চিনি ৩ কেজি, সয়াবিন তেল ৩ লিটার, ৫শ গ্রাম হরলিক্স ৩ বয়াম, বিস্কুট ৩ কেজি ও দুধ দেড় লিটার। এছাড়া সংস্থাটি শিশুর ১৮ বছর বয়স পর্যন্ত সারা বছরের জন্য শিক্ষা উপকরণ ও টিউশন ফি, বছরে একবার স্বাস্থ্য, চক্ষু ও দন্ত পরীক্ষা এবং বছরে দুইবার নতুন জামা বিতরণ করা হয়।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের দামালগ্রাম এলাকায় দুধকুমার নদের ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। নতুন সুইচগেট থেকে পাঁচমাথা পর্যন্ত দীর্ঘ এলাকায় ভয়াবহ ভাঙনে বসতভিটা, মসজিদ, মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে শতশত পরিবার।
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুল হক (৩৪) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার রাত ১০টার দিকে উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের চৌমহনী বাজারে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের খোঁয়াজখামার এলাকার মোতালেব আলীর ছেলে। জানা গেছে, আসাদুল হক কয়েক বছ
গাইবান্ধা কেন্দ্রীয় কারাগারের আবু বক্কর সিদ্দিক (৭০) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বড় ভিটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভেলারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
দপ্তরী কাম নৈশ প্রহরী মিঠুন রায় দীর্ঘ ১ বছরেরও বেশি সময় ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছে
রংপুরে ‘মব সৃষ্টি’ করে জ্যেষ্ঠ এক সাংবাদিককে তুলে নিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া এক ব্যক্তির বিরুদ্ধে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরের কাচারিবাজার থেকে তুলে নিয়ে তাঁকে মারধর ও হেনস্তা করে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বলা হয় বলে।
গাইবান্ধায় বিদ্যুৎস্পর্শে আনারুল ইসলাম নামে এক জুলাই যোদ্ধার মৃত্যু হয়েছে
ঠাকুরগাঁও পৌর শহরের রোড বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে আটটি দোকান। শনিবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস
দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হঠাৎ করেই নেমে এসেছে ঘন কুয়াশা
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবুল কাশেমের বিরুদ্ধে ধর্ষণের শিকার এক শিশুর অভিভাবকের সঙ্গে অশালীন ভাষা ব্যবহার ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) হাসপাতালের মহিলা সা
রংপুরের পীরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইংয়ের এক কেন্দ্রীয় সংগঠকের করা হত্যাচেষ্টার মামলাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। মামলার কয়েকজন আসামি ঘটনার দিন কারাগারে ছিলেন, একজন ছিলেন বিদেশে। তাদের অভিযোগ, হয়রানি ও মামলা বাণিজ্যের জন্যই তাদের আসামি করা হয়েছে। আর পুলিশ বলছে, বাদীর তথ্যের ভিত্তিতেই এজাহার হয়েছে।
রংপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলা চত্বরে দিনব্যাপী এই সম্মেলনে নেতাকর্মীদের ভিড়ে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে।
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত এডভোকেট ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত এডভোকেট সরদার মো. তাজুল বিজয় লাভ করেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় শুরু হয়ে দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে বিকাল ৩:২০ মিনিটে শেষ হয়। সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করা হয়।