| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দুর্গাপূজায় সৌজন্য বোধ হিসাবে এবছর ভারতে ১২শ মেট্রিকটন ইলিশ পাঠানো হবে: উপদেষ্টা ফরিদা আক্তার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গাপূজায় সৌজন্য বোধ ও অনুরোধের কারনে এ বছর ভারতে ১২শ মেট্রিকটন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে। যা গতবছরের তুলনায় অর্ধেকেরও কম।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে মাদরাসা থেকে নিখোঁজ তিন কিশোরীর সন্ধান মেলেনি ছয় দিনেও

ঠাকুরগাঁওয়ে ‘আয়শা সিদ্দিকা’ মাদরাসার নিখোঁজ তিন শিক্ষার্থীর সন্ধান মেলেনি ছয় দিনেও। এ ঘটনায় গত শনিবার ঠাকুরগাঁও সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের হয়েছে। নিখোঁজ ছাত্রীরা হলেন— দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মুরারিপূর গ্রামের শাহজালালের মেয়ে জুঁই (১৪), একই উপজেলার গণকপয়েনর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল ফেরদৌস তামান্না (১৬) ও ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দ নগর এলাকার বাসিন্দা রবিউলের মেয়ে আয়শা সিদ্দিকা (১৩)।

বিস্তারিত...

সব ওষুধ কিনতে হচ্ছে বাইরে থেকে

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দরিদ্র কৃষক আজারুল ইসলাম

বিস্তারিত...

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খোলা হলো সব জলকপাট

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বেড়ে গেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৮ সেন্টিমিটার। যা বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প, আতঙ্কে ছুটোছুটি

ঠাকুরগাঁওয়ে হঠাৎ মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন অনেকে। রোববার (১৪সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৯ মিনিটে এ ভূমিকম্প হয়। স্থায়িত্ব ছিল ৫ থেকে ৬ সেকেন্ড। তবে ভূমিকম্পের মাত্রা এখনো জানা যায়নি।

বিস্তারিত...

কুড়িগ্রামে জলবায়ু পরিষদের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

কুড়িগ্রামে জলবায়ু পরিষদের সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবিবার( ১৪ সেপ্টেম্বর) সকালে বেসরকারি সংস্থা ইএসডিও’র দাশেরহাট কার্যালয়ের মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

বিস্তারিত...

বেরোবিতে ৭টি ভাড়া বাসের উদ্বোধন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ৭টি বাসের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বৃষ্টিস্নাত সকালে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে এক আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হওয়া নতুন ৭টি বাসের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলী।

বিস্তারিত...

গাইবান্ধায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে “তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ” গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের চক কুমেদপুর গ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

তিস্তায় ২৪ ঘণ্টায় ৩০ সেন্টিমিটার পানি বৃদ্ধি

তিস্তা নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় তিস্তায় পানি বেড়েছে ৩০ সেন্টিমিটার। এতে করে নদী তীরবর্তী নি¤œাঞ্চলগুলোতে দেখা দিয়েছে আতঙ্ক। পানি উন্নয়ন বোর্ড বলছে, যদি এমনভাবে পানি বাড়তেই থাকে, তাহলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে।

বিস্তারিত...

তিস্তা ও দুধকুমার নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে

আগামী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এই সময়ে তিস্তা ও দুধকুমার নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে। এছাড়া অনেক এলাকায় নদীর পানি বেড়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

বিস্তারিত...

সরকারি গাড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ , হাতেনাতে ধরলেন উপদেষ্টা

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তারের সরকারি গাড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ হাতেনাতে ধরেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

কুড়িগ্রামে এনসিপির নারী সংগঠনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারী শক্তি কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সভা শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কুড়িগ্রাম পৌর শহরের জেলার কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

কুড়িগ্রামে শিবিরের আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে অনার্স ১ম বর্ষ ২০২৪-২০২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম সরকারি কলেজের অডিটোরিয়ামে এ আয়োজন করে কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান রিফাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মো. আসাদুল হক।

বিস্তারিত...

প্রেমের টানে বাংলাদেশে আসা সেই তরুণী ভারতে ফিরলেন খালি হাতে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কাঁটাতারের বেড়া পেরিয়ে প্রেমের টানে ভারতীয় তরুণী বাংলাদেশে এসে প্রতারিত হয়ে ৭ দিন পর প্রশাসনের সহায়তায় নিজ দেশে ফিরল। ভারতীয় ওই তরুণীর নাম রিয়া মনি (রিংকি) সে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজার থানার করাইবাড়ি গ্রামের আব্দুর রহিমের মেয়ে। সে ময়নাগুড়ি কলেজের বিএ অনার্স ২ বর্ষের ছাত্রী।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪