ময়মনসিংহ সদরে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সিএনজির যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আট বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
ময়মনসিংহ সদর উপজেলার চর খরিচা উচ্চ বিদ্যালয়ের আন্ত: ব্যাচ টুর্নামেন্ট ২৬ শুরু হয়েছে। শুক্রবার (২৯মে) উদ্বোধনী খেলায় ২০২১ ব্যাচ ২০১৭ ব্যাচ কে ৮ উকেট এ পরাজিত করে।
জামালপুরের ইসলামপুর উপজেলায় পরিবারের সঙ্গে কোরবানির মাংস খাওয়ার সময় গলায় আটকে মো. ইয়াসিন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৩টার দিকে উপজেলার পোড়ারচর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জামালপুরের ইসলামপুর উপজেলায় কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় পৃথক দুর্ঘটনায় ইমামসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই আহতরা চিকিৎসার জন্য ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি হন।
দেশের সর্ববৃহৎ ও প্রাচীন কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণ পরিবেশে ১৯৯তম পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টির মধ্যেই বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
জীবনে জন্য সাঁতার, সাঁতার শিখা হলো না আনাসের। জামালপুেরের মাদারগঞ্জে বাড়ির পাশে ডোবার পানিতে সাঁতার শিখতে গিয়ে পানিতেই ডুবে আনাস (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২৬ মে) দুপুর আনুমানিক সোয়া একটার দিকে উপজেলার মির্জাপুর গ্রামে এই ঘটনা ঘটে। আনাস ওই গ্রামের হাফিজুর রহমানর ছেলে বলে জানা গেছে । সে বাবা-মায়ের একমাত্র সন্তান ।
ময়মনসিংহে রিখটার স্কেলে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।
সহকর্মী পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে, পরে তালাক এবং পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে পুলিশ কনস্টেবল মিজানুর রহমান-এর বিরুদ্ধে। সোমবার (২৫ মে) শেরপুরের নালিতাবাড়ী থানায় ভুক্তভোগী তরুণী (২৩) লিখিত অভিযোগ দায়ের করেন।
জামালপুরের দেওয়ানগঞ্জে দুই দিনেও উদ্ধার হয়নি জিঞ্জিরাম নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশু শাকিলার লাশ।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন ঈদযাত্রা এবং পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে র্যাব-১৪, ময়মনসিংহ।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে নিম্ন-আয়ের ও অসচ্ছল পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নগরবাসীর জীবনমান উন্নয়ন ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম।
জামালপুর পৌর শহরে বছরের পর বছর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন শহরের দাপুনিয়া, জঙ্গলপাড়া, দড়িপাড়া, পূর্ব ফুলবাড়ীয়া,শাহাপুর ও বিসিক এলাকায় বসবাসকারী নাগরিকরা। দীর্ঘ কয়েক বছরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। এতে সড়কে যানজট সৃষ্টি হয়ে চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন ঈদে বাড়ি ফেরৎ যাত্রীরা।
নেত্রকোণার মদন উপজেলায় গরু আনতে গিয়ে বজ্রপাতে আমিনুল ইসলাম এরশাদ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার বাগজান গ্রামের সামনের হাওরে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম এরশাদ উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের মৃত এলাহী নেওয়াজ খাঁর ছেলে।
শেরপুর শহরের খোয়ারপাড় এলাকায় ভাড়াটিয়া এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল হক (৩৬) নামে এক পল্লী পশু চিকিৎসককে আটক করেছে পুলিশ। তিনি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।