| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দুই বছরেও বিচার শেষ হয়নি, মাহবুবের ছবি বুকে নিয়ে অঝোরে কাঁদেন মা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় শেরপুরে গাড়িচাপায় নিহত মাহবুব আলমের মৃত্যুর দুই বছর পেরিয়ে গেলেও দৃশ্যমান বিচার কার্যক্রম শেষ হয়নি। মামলার চার্জশিটের বিরুদ্ধে নারাজি দেওয়ায় ক্ষোভ ও হতাশা কাটেনি নিহতে

বিস্তারিত...

যেটুকু বরাদ্দ আছে, তা দিয়ে যতটুকু কাজ করা সম্ভব: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি বলেছেন, সরকারের সবকিছু করার ইচ্ছা থাকলেও পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় সীমিত সম্পদের মধ্যেই উন্নয়ন কাজ করতে হচ্ছে। বিদ্যমান বরাদ্দ দিয়ে যতটুকু সম্ভব, ততটুকু কাজ করা হবে বলে জানান তিনি।

বিস্তারিত...

‘ক্লিন সানডে’ কর্মসূচিতে স্কুল পরিচ্ছন্নতা অভিযান

‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—এই স্লোগানে ময়মনসিংহের তারাকান্দায় শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে ‘ক্লিন সানডে’ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে

বিস্তারিত...

তারাকান্দায় ফিলিং স্টেশনে বিএসটিআইয়’র অভিযানে জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন, বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের কর্তৃক ও তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস, এম, নাজমুস ছালেহীন এর নেতৃত্বে তারাকান্দা উপজেলাধীন বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বিস্তারিত...

শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

শেরপুর জেলা পুলিশের উদ্যোগে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সকল পদমর্যাদার অফিসার‌ ও ফোর্সদের বিবিধ কল্যাণ সাধনে শেরপুর জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

জলাবদ্ধতায় ডুবেছে স্কুল মাঠ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

জামালপুরের মেলান্দহ উপজেলার ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়নের ২৩ নম্বর চর মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা বিরাজ করছে। অতিবৃষ্টির পাশাপাশি পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্ট এ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে পাঠদান, আর খেলাধুলা, সমাবেশ ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।

বিস্তারিত...

বর্ণিল আয়োজনে রোটারি ক্লাব অব ময়মনসিংহের ৬৯তম অভিষেক

জমকালো ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে রোটারি ক্লাব অব ময়মনসিংহের ৬৯তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে ময়মনসিংহের সিলভার ক্যাসেল রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে

বিস্তারিত...

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন শেরপুরের অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম। বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. আ. কুদ্দুস।

বিস্তারিত...

মেলান্দহে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিএপি সার বিক্রির অভিযোগে মেসার্স সেলিম ট্রেডার্স-কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিস্তারিত...

হালুয়াঘাটে ধারা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষকের পাল্টা সংবাদ সম্মেলন

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক নূর মোহাম্মদ উজ্জ্বলের বিরুদ্ধে সম্প্রতি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে বুধবার (২২ জুলাই) দুপুরে হালুয়াঘাট প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রভাষক নূর

বিস্তারিত...

ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে হুমকিতে ময়মনসিংহের ৫০০ বছরের পুরোনো সেনেরচর গ্রাম

ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনে চরম হুমকির মুখে পড়েছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী ও প্রায় ৫০০ বছরের পুরোনো সেনেরচর গ্রাম। গত কয়েক বছরের ধারাবাহিক ভাঙনে বহু বসতবাড়ি, ফসলি জমি, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। চলতি বর্ষা মৌসুমে নদীর তীব্র স্রোতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

বিস্তারিত...

৯৫০ পিস ইয়াবা ও ২০০ পুরিয়া হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার

ময়মনসিংহে অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবা ও ১৬ গ্রাম হেরোইনসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১টা থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত মা

বিস্তারিত...

জামালপুরে আসছেন সারজিস-পাটওয়ারী

জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার জামালপুর আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও নাসীরউদ্দীন পাটওয়ারী জামালপুর শহরের পদযাত্রা ও সমাবেশ উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে ।

বিস্তারিত...

ক্ষমতার জন্য নয়, মানুষের সেবক হতে চাই: চেয়ারম্যান প্রার্থী সোহাগ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১ নম্বর পোড়াগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সমাজসেবক ও ব্যবসায়ী মো. উবায়দুল ইসলাম সোহাগ। নির্বাচিত হলে স্বচ্ছ, জবাবদিহিমূলক, উন্নয়নমুখী ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বিস্তারিত...

ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দৌরাত্ম্য, সেবায় অনিয়মের অভিযোগ

জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দৌরাত্ম্য, চিকিৎসক-নার্সদের দায়িত্বে অবহেলা এবং রোগীদের অপ্রয়োজনীয়ভাবে বেসরকারি ক্লিনিকে পাঠানোর অভিযোগ উঠেছে। এতে সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার পাঁচ লক্ষাধিক মানুষ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪