“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদ্যাপিত হয়ে
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অস্থায়ী পশুর হাটের ইজারা ডাককে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর উপজেলা প্রশাসন উন্মুক্ত ইজারা কার্যক্রম স্থগিত করেছে।
সারাদেশের ন্যায় ময়মনসিংহে ভূমিসেবা মেলা- ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) ভূমি ভবন, তেজগাঁও, ঢাকা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ মেলার উদ্বোধন ঘোষণা করেন।
ময়মনসিংহে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আইসিটি ল্যাবে এ কর্মশালার আয়োজন করা হয়।
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর ক্রিকেট, কাবাডি, মার্শাল আর্ট ও দাবা প্রতিযোগিতার ময়মনসিংহ আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা উপজেলার জোড়খালি ইউনিয়নে বাড়ির উঠানের গর্তে জমে থাকা পানিতে ডুবে ইয়ামিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) উপজেলার বেতেগা বড় বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শওকত জামিলের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। মাত্র ১০ বছরের চাকরি জীবনে তিনি কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোণায় তিনদিনব্যাপী “ভূমিসেবা মেলা” শুরু হয়েছে। মঙ্গলবার সদর ভূমি কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত চলবে এ মেলা।
নেত্রকোণার মদনে এক মাস সাত দিনের শিশুকে মায়ের কোল থেকে ছুড়ে ফেলে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুর রউফ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ময়মনসিংহে তারাকান্দায় পবিত্র ঈদুল আযাহা ২০২৬ উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২৬ অর্থ বছরে হতদরিদ্র,দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা আওতায় কর্মসূচির বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ ১৩ মে থেকে শুরু হয়।
শেরপুর সদর উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াছমিন। সোমবার (১৮ মে) সন্ধ্যা ৬ টার সময় শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াছমিন সদর উপজেলা পরিষদ কার্যালয়ে আসলে সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে আটপাড়া উপজেলার ৬নং দুওজ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নেত্রকোণা-মদন ডিসি সড়কের মঈনুল ইসলাম মাদ্রাসা থেকে গৃদান টেংগা গ্রাম পর্যন্ত সড়ক পাকাকরণের অনুমোদন হওয়ায় স্থানীয়দের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে।
শেরপুরের জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আশরাফুল ইসলাম (৩৩) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। সোমবার (১৮ মে) সকালে উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।