শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর সানজিদা আক্তার (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নর পানিহাতা গ্রামের একটি টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সানজিদা পানিহাতা এলাকার বাসিন্দা আমিনুল ইসলামের মেয়ে।
প্রধানমন্ত্রী তারেক রহমান–এর রাজনৈতিক ও কৃষি বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, “ভোটাররা বড় আশা-আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেছে। এখন তাঁদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। এর ব্যত্যয় ঘটানো যাবে না।”
জামালপুরের সরিষাবাড়ীতে ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে আমিনা বেগম (৩২) নামে দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাখিমারা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিনা ওই গ্রামের সৌদি প্রবাসী শিপন মিয়ার স্ত্রী এবং সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর উপজেলার ভাঙ্গাবাড়ি এলাকার আব্দুল হাকিমের মেয়ে।
দেশে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ পৌর শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোণার কলমাকান্দা থানা এলাকায় চোরাই ভারতীয় প্রসাধনী পণ্য ছাড়তে ঘুষের দর–কষাকষির অভিযোগে এসআই আবু হানিফকে প্রত্যাহারের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেনকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭মে) জামালপুর পৌর শহরের বোষপাড়া এলাকায় একটি ডোবা থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ
জামালপুরের ইসলামপুরে নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের দায়ে তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রতিজনকে দুই লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। তবে মামলার প্রধান আসামি বেকসুর খালাস পেয়েছেন।
নেত্রকোনার মদন উপজেলায় ধর্ষণে ১১ বছরের শিশুর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গ্রেফতার মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার(৭ মে) শুনানি শেষে নেত্রকোনা অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশু অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। এতে ভুক্তভোগীর পরিবারে স্বস্তি ফিরেছে। বুধবার (৬ মে) দুপুরে ময়মনসিংহ নগরীর বাইপাস র্যাব-১৪ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে
দীর্ঘ সাত মাস কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ছাত্রলীগের শেরপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মোয়াজ।
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় করা মামলার আসামি মাদ্রাসার শিক্ষককে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। অভিযান চালিয়েও তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে অজ্ঞাত স্থান থেকে ওই শিক্ষকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।
শেরপুরে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন’র ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মো. রবিউল ইসলাম রতন সভাপতি এবং মো. রুবাইয়াত ইসলাম প্লাবন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাজারের পানি নিষ্কাশনের জন্য ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক তত্ত্বাবধানে পানি নিষ্কাশনের জন্য ড্রেন পরিষ্কারের কাজ সোমবার (৫মে) সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআমিনুল ইসলাম।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী নয়াবিল ইউনিয়নের বাতকুচি এলাকার বাসিন্দা নুরজাহান বেগম (৭৮)। প্রায় ৪৮ বছর ধরে নিভৃত পাহাড়ি অঞ্চলের নারীদের নিরাপদ ও স্বাভাবিকভাবে সন্তান প্রসবে সহায়তা করে আসছেন তিনি। দীর্ঘদিনের এই সেবার স্বীকৃতিস্বরূপ এলাকায় তিনি ‘জননী’ নামেই পরিচিত।
নেত্রকোণার দুর্গাপুর থানা পুলিশ পূর্ব মাকড়াইল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে সীমান্ত পথে ভারত থেকে আনা আমদানি নিষিদ্ধ ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।