| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফিতরার নামে ভোটারদের টাকা বিতরণ, ২ জামায়াত কর্মী আটক

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াত প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে ফিতরার নামে টাকা বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতের দুই কর্মীকে আটক করেন স্থানীয়রা। শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের তেঁতুলতলা এলাকার ঘাঘরা-দরগারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ভাসমান সেতু ডুবে মৃতের সংখ্যা বেড়ে ৫

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ভাসমান সেতু ধসে পড়ার ঘটনায় এ পর্যন্ত পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে শতাধিক লোক নিয়ে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত এ সেতুটি ডুবে যায়।

বিস্তারিত...

ঈদে ভাসমান সেতু উল্টে ভাইবোনসহ ৪ জনের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ভাসমান সেতু উল্টে গিয়ে পানিতে ডুবে ভাইবোনসহ চারজনের মৃত্যু হয়েছে।শনিবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২), ছেলে আব্দুল মোতালেব (৬), ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল

বিস্তারিত...

ঈদের নতুন জামা পরা হলো না মরিয়মের

একমাত্র মেয়ের জন্য ঈদের নতুন জামাকাপড় কিনেছিলেন বাবা-মা। কিন্তু সেই জামাকাপড় আর পরা হলো না শিশু মরিয়ম আক্তারের (৪)। বাড়ির পাশের একটি মাটির চুলা থেকে তার নিথরদেহ উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

শেরপুরে ঈদ উপহার সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর সদর উপজেলার অন্তর্গত বাজিতখিলা ইউনিয়নে গরিব ও অসহায়দের মাঝে নগদ অর্থসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রায় দুই শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, চাল, আলু, পেঁয়াজ, সেমাই ও চিনি বিতরণ করা হয়।

বিস্তারিত...

শিশু সদনে মেহেদী উৎসব, হাসিতে ভরে উঠল এতিম শিশুদের মুখ

ঈদকে সামনে রেখে শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে স্কাউটার রফিকুল ইসলাম ওপেন স্কাউট গ্রুপ। এ উপলক্ষে বুধবার (১৮ মার্চ) মোমেনশাহী শিশু সদন এতিমখানা (বালিকা শাখা) প্রাঙ্গণে আয়োজন করা হয় এক আনন্দঘন মেহেদী উৎসব।

বিস্তারিত...

পলবান্দা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ স্থগিত

জামালপুরের ইসলামপুর উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পলবান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দপ্তর সম্পাদক মো. ফিরোজ আহাম্মেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

নেত্রকোনায় ব্যক্তি মালিকানাধীন জমিতে খাল পুনঃখননের অভিযোগ

নেত্রকোনায় ব্যক্তি মালিকানাধীন জমিতে খাল পুনঃখননের অভিযোগ উঠেছে এলজিইডির বিরুদ্ধে। এতে চরম ক্ষোভ দেখা দিয়েছে নেত্রকোনা সদর উপজেলার কাচনপুর ও পাশ্ববর্তী গ্রামের জমির মালিক কৃষকদের মধ্যে। ঘটনায় জমির মালিক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে সংঘর্ষে কয়েকজন মারাত্মক আহত হয়েছেন।

বিস্তারিত...

সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় গুরুতর আহত হয়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার প্রবাসী যুবক আব্দুল্লাহ আল মামুন (৩৫)। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার জীবনাবসান ঘটে।

বিস্তারিত...

ভালুকায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণ, গ্রেপ্তার ৪

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ মার্চ) রাতে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ময়মনসিংহ শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারের সহকারী হিসেবে কাজ করতেন। তিনি নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।

বিস্তারিত...

ইয়াবাসহ ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহ উপজেলায় ৪০টি ইয়াবা ট্যাবলেটের সঙ্গে ছাত্রদলের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে জামালপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেন।

বিস্তারিত...

শেরপুর জেলা পরিষদের প্রশাসক হলেন মামুনুর রশীদ পলাশ

শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা এবিএম মামুনুর রশীদ পলাশ। ১৫ মার্চ রবিবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে শেরপুরসহ দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়।

বিস্তারিত...

যমুনা ব্যাংক শেরপুর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরে যমুনা ব্যাংক লিমিটেডের শেরপুর শাখার উদ্যোগে ব্যাংকের সম্মানিত গ্রাহক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই ইফতার মাহফিলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিস্তারিত...

শেরপুরে হলুদ চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ

শেরপুর সদর উপজেলার ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে হলুদের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বিস্তারিত...

শেরপুরে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে পরিচ্ছন্নতা অভিযান

শেরপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪