| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ময়মনসিংহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

ময়মনসিংহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বিস্তারিত...

ময়মনসিংহে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু

পবিত্র রমজান মাসে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের স্বস্তি দিতে ময়মনসিংহে সুলভ মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ-০৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

বিস্তারিত...

শেরপুরে ভিজিএফ খাদ্য সহায়তা কার্যক্রম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।

বিস্তারিত...

ভিজিএফ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম পরিদর্শনে এমপি রাশেদুল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ। সোমবার (৯ মার্চ) থেকে শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভিজিএফ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করে উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে নিজ এলাকা বাজিতখিলা ইউনিয়ন পরিষদ থেকে এ কার্যক্রম পরিদর্শন শুরু করেন সংসদ সদস্য।

বিস্তারিত...

জামালপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াতের শিক্ষক নেতা নিহত

জামালপুর-ময়মনসিংহ সড়কের চেচুয়া এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জামায়াতে আদর্শ শিক্ষক ফেডারেশনের ঘোড়াধাপ ইউনিয়ন সভাপতি আব্দুল আওয়াল নিহত হয়েছেন।

বিস্তারিত...

সিয়াম সাধনার মাসে ন্যায় ও ঐক্যের শিক্ষা নিতে হবে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জামালপুরের ইসলামপুর উপজেলা শাখায় ইফতার মাহফিল আয়োজিত হয়। মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জামালপুর-২ আসনের এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, পবিত্র রামাদানের মাসে দেশের শান্তি-সম্প্রীতি ও সার্বভৌমত্ব রক্ষায় দলবল,ধর্মবর্ণ নির্বিষেশে সকলে ঐক্যবদ্ধ আহ্বান জানান তিনি।

বিস্তারিত...

দখলদারদের কবলে জামালপুরের ১৪টি খাল ও প্রাকৃতিক জলধারা

জামালপুরের ইসলামপুর উপজেলার ছোট-বড় ১৪টি খাল দখল ও ভরাট হয়ে যাওয়ায় প্রাকৃতিক পানি প্রবাহ ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। খালগুলো পুনঃখননের মাধ্যমে অতীতের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

বিস্তারিত...

অসময়ে নদী ভাঙনে দিশেহারা নদীর পাড়ের মানুষ

অসময়ে যমুনার ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নদীর পাড়ের মানুষ । এক মাসে যমুনা নদী গর্ভে বিলীন হয়েছে দুই শতাধিক বাড়িঘর, ফসলি জমি, পাকা সড়ক, মসজিদ-মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়। ভাঙনের তীব্রতায় দিশেহারা হয়ে পড়েছে উপজেলার চিকাজানী ইউনিয়নের নদী পাড়ের মানুষ। ভাঙনের শিকার অসহায় মানুষ গুলো সহায়-সম্বল ও বসতভিটা হারিয়ে আশ্রয়ের সন্ধানে অন্যত্র চলে যাচ্ছেন ।

বিস্তারিত...

পানিশূন্য ব্রহ্মপুত্র নদ এখন মশার প্রজনন কেন্দ্র

জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশেই পুরাতন ব্রহ্মপুত্র নদ। এর তীরেই অবস্থিত জামালপুর জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কার্যালয়সহ জেলার বেশির ভাগ অফিসের অবস্থান।

বিস্তারিত...

জামালপুরের দেওয়ানগঞ্জে ২২ হাজার ভারতীয় রুপিসহ গ্রেফতার ২

জামালপুরের দেওয়ানগঞ্জে ২২ হাজার ভারতীয় রুপিসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (৬ মার্চ) দুপুরে জামালপুরের ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিস্তারিত...

যমুনা–ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ছোট নৌযান চলাচল প্রায় বন্ধ

জামালপুরের বুক চিরে প্রবাহিত যমুনা ও ব্রহ্মপুত্র নদে শুষ্ক মৌসুমের শুরুতেই দেখা দিয়েছে তীব্র নাব্যতা সংকট। এতে ছোট-বড় অনেক নৌযান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে জেলার বিভিন্ন খেয়াঘাটে নৌ চলাচল ব্যাহত হওয়ায় প্রতিদিন দুর্ভোগে পড়ছেন হাজারো যাত্রী। একই সঙ্গে লোকসানের মুখে পড়েছেন ফেরি, খেয়া ও কুলঘাটের ইজারাদাররা।

বিস্তারিত...

স্ত্রীকে হত্যার পর লাশ আগুনে পুড়িয়ে দিলো আইনজীবী স্বামী

জামালপুরে স্ত্রীকে হত্যার পর তার লাশে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক আইনজীবী স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাতে শহরের ৯ নম্বর ওয়ার্ডের দড়িপাড়া (মণ্ডলপাড়া) এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিস্তারিত...

জামালপুরে মেলান্দহে মোটরসাইকেল দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

জামালপুরের মেলান্দহে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছে । এ ঘটনায় আহত সাইম (২২) নামে অপর মোটরসাইকেল চালক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিস্তারিত...

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনমুখী প্রশাসন ব্যবস্থার অংশ হিসেবে বুধবার (৪ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর-এ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। তিনি উপস্থিত নাগরিকদের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও প্রস্তাব মনোযোগ সহকারে শুনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। প্রাপ্ত অভিযোগ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির লক্ষ্যে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশও প্রদান করেন।

বিস্তারিত...

সাঁতার শেখার পুকুরকে মাছ চাষের ইজারা দেয়া ঠেকাতে শিশুদের মানববন্ধন

শেরপুরের ঐতিহ্যবাহী জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরের ইজারা বাতিল করে শিশুদের সাঁতার প্রশিক্ষণের জন্য অবমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪