ময়মনসিংহে এক মতবিনিময় সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে সম্পূর্ণ নকলমুক্ত, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজন করা হবে। একই সঙ্গে খাতা মূল্যায়নে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাশত করা হবে না।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ উপনির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই উপজেলায় ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে তারা ইতোমধ্যে মাঠে দায়িত্ব পালন শুরু করেছেন।
শেরপুর পৌরসভার অর্থায়ানে পৌর এলাকায় দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ৬ নং কসবা মহল্লায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
জামালপুরে পাম্পে তেল বিক্রি হওয়ার কথা ফেসবুকে ছড়িয়ে পরলে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে মোটরসাইকেল চালকরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শেরপুরের শ্রীবরদীতে তালাবদ্ধ একটি কাপড়ের ট্রাঙ্ক (স্টিল বক্স) থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি বলছে, অনৈতিক কাজের টাকার দর কষাকষি নিয়েই খুন করা হয় ওই নারীকে। খুনের পর মরদেহটি রাখা হয় ট্রাঙ্কে।
নেত্রকোণায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। জেলার আটপাড়া উপজেলার ১১টি কেন্দ্রে একযোগে এই টিকা কার্যক্রম চলছে। এই উপজেলায় প্রায় ১৮ হাজার শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা।
দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। সে উদ্দেশ্যে বিভাগীয় শহরসহ ২৬ টি জেলার কাজ হাতে নেওয়া হয়েছে। এটা আমার প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। কয়েক সপ্তাহের মধ্যেই আরো চারটি ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হবে। প্রয়োজনে অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে আমরা উপজেলা পর্যায়েও তথ্য কমপ্লেক্স ভবন করার প্রকল্প হাতে নিব ইনশাআল্লাহ।
শেরপুরের শ্রীবরদীতে ট্রাঙ্ক থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় শনাক্ত করেছে পিবিআই। সেই সঙ্গে মরদেহ বহনকারী পিকআপভ্যান ও চালককে আটক করা হয়েছে। রাস্তার পাশে পড়ে থাকা ট্রাঙ্কের লাশটি ডলি আক্তারের (৩৬)। তিনি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা মো. আলাল মিয়ার মেয়ে।
নেত্রকোণায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে আরও ১০ জন শিশুর শরীরে হামের লক্ষণ শনাক্ত হওয়ায় জেলাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা-এর ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। টানা দুদিন ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থান করায় জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে-খাওয়া শ্রমজীবী মানুষ।
জামালপুরের মাদারগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীও গুরুতর আহত হন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত আবু কাশেম। স্ত্রীর মৃত্যুতে হাসপাতালে কান্নায় জ্ঞান হারিয়ে ফেলছেন তিনি।
জামালপুরের মাদারগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের ত্রিশালে এক হৃদয়বিদারক ঘটনায় বাবার বিরুদ্ধে নিজের শিশুপুত্রকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম এলাকায় এ নির্মম ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাবার হাতে চার বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জামালপুরের মাদারগঞ্জে প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের অভিযোগে মাসুদ মিয়া (৪৭) নামে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) বিকেলে মেলান্দহ উপজেলার চরশকুনা গ্রাম থেকে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।